নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জল্পনাই সত্যি হল। বাংলাদেশ ওয়ানডে টিমের অধিনায়কত্ব হারাতে হল মেহেদী হাসান মিরাজকে। তাঁর জায়গায় নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লিটন দাসকে। আগামী ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন। লিটনের ডেপুটি করা হয়েছে তাওহিদ হৃদয়কে। আজ বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে টাইগারদের টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বভার সামলাচ্ছেন লিটন। এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) টাইগারদের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্তই।

আচমকাই মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন দাসকে ওয়ানডে দলের আধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কারণ জানাতে গিয়ে বিসিবি সভাপতি প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবাল বলেছেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডের বাকি পরিচালকরাও তাই বিশ্বাস করেন।’  মিরাজকে নেতৃত্ব থেকে সরানোর পিছনে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স কোনও ভূমিকা রাখেনি বলে জানিয়ে তামিম বলেন, ‘মিরাজ অত্যন্ত সফল অধিনায়ক। গত কয়েকটি সিরিজে সে খুব ভাল করেছে। কিন্তু আমি মনে করি মিরাজকে একজন পারফরমার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। তাঁকে আমরা ব্যাটিং ও বোলিংয়ে যেভাবে দেখতে অভ্যস্ত, বর্তমানে তাতে কিছুটা ঘাটতি দেখা যাচ্ছে। আমরা চাই সে তার পূর্ণ ছন্দে ফিরে আসুক।’

গত বছরের জুনে আচমকাই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে দলের অধিনায়কের দায়িত্ব দিয়েছিলেন প্রাক্তন বিসিবি সভাপতি  আমিনুল ইসলাম বুলবুল।  গত ১৩ মাসে ২৪ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ১০ ম্যাচ জিতেছেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। যদিও জিম্বাবোয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে সিরিজ খোয়াতে হয়েছিল লাল-সবুজ জার্সিধারীদের।

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ