মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: মিড-ডে মিলে বড় চমক। ডাল-ভাত নয়, সপ্তাহে একদিন বিরিয়ানি! সরকারি স্কুলের মিড-ডে মিলে এবার চিকেন বিরিয়ানি যুক্ত করার ভাবনা তামিলনাড়ু সরকারের। সপ্তাহে একদিন পড়ুয়াদের বিরিয়ানি পরিবেশনের প্রস্তাব দিয়েছেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী রাজ মোহন। যদিও এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজ মোহন জানিয়েছেন, সপ্তাহে অন্তত একদিন ছাত্রছাত্রীদের চিকেন বিরিয়ানি পরিবেশনের প্রস্তাব মুখ্যমন্ত্রী সি.জোসেফ বিজয়ের কাছে পাঠানো হয়েছে। বর্তমানে বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ মোহন বলেন, তামিলনাড়ুর স্কুল পুষ্টি কর্মসূচির দীর্ঘ ইতিহাস রয়েছে। সময়ের সঙ্গে এই প্রকল্পে একাধিক গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রেখেই তিনি সপ্তাহে একদিন মিড-ডে মিলে চিকেন বিরিয়ানি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। মন্ত্রী বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী কে. কামরাজ স্কুলের মিড-ডে মিল চালু করেছিলেন। পরে বিভিন্ন সরকার ধাপে ধাপে এই কর্মসূচিকে আরও পুষ্টিকর করে তোলে। করুণানিধির আমলে ডিম যুক্ত হয়, এমজিআর প্রকল্পকে আরও বিস্তৃত করেন এবং জয়ললিতার আমলে নিয়মিত ডিম বিতরণের ব্যবস্থা চালু থাকে। বর্তমানে তামিলনাড়ুর সরকারি স্কুলে মিড-ডে মিলের জন্য মাথাপিছু ১৫ টাকা বরাদ্দ রয়েছে। একই ধরনের খাবারের বদলে পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সকালের ব্রেকফাস্ট মেনুতেও পরিবর্তনের চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাজ মোহন এদিন কেন্দ্রীয় সরকারের সমালোচনাও করেন। তার অভিযোগ, জাতীয় শিক্ষানীতির আওতায় রাজ্যে হিন্দি চালু না করায়, কেন্দ্রীয় সরকার শিক্ষাখাতের বরাদ্দ আটকে রেখেছে বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর যুক্তি, সরকারি স্কুলে যত টাকাই খরচ হোক না কেন, তা বিনিয়োগ। ভবিষ্যতের বিজ্ঞানী এবং অর্থনীতিবিদদের উপর বিনিয়োগ করছে সরকার। তবে চিকেন বিরিয়ানি পরিবেশনের প্রস্তাব এখনও অনুমোদন পায়নি। প্রশাসনিক স্তরে বিষয়টির আর্থিক, পুষ্টিগত ও বাস্তব দিক খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সরকারি স্কুলের পড়ুয়াদের নিয়মিত ডিম ও চিকেন দেওয়া হয়। আর নিরামিষভোজী ছাত্রছাত্রীদের জন্য কলার ব্যবস্থা রয়েছে।

মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী