রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির জন্য উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিদের নাম প্রকাশ করল বিকাশ ভবন। সরকার মনোনীত যোগ্যরা সকলেই আইএএস এবং WBCS পদমর্যাদার আধিকারিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির জন্য উচ্চশিক্ষা দফতরের প্রতিনিধিদের নাম প্রকাশ করল বিকাশ ভবন। যোগ্যরা সকলেই সচিব পদমর্যাদার, আইএএস এবং WBCS পদমর্যাদার আধিকারিক। তালিকায় কোনও অধ্যাপক নেই। যেটা বিগত সরকারের অধীনে হয়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই বিজ্ঞপ্তি জারি করে পূর্ববর্তী সরকারের অধীনে যাঁরা এই পদমর্যাদায় ছিলেন, তাঁদের সরে দাঁড়ানোর অনুরোধ করেছিল। এরপরেই পদত্যাগের ঝড় বয়ে যায়। যার ফলে কলেজ, বিশ্ববিদ্যালয়ের সমস্ত কমিটিতে সরকার মনোনীত প্রতিনিধিপদ ফাঁকা হতে থাকে। যে কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সমস্ত প্রশাসনিক বৈঠক স্থগিত ছিল।

আজ, শুক্রবার উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে প্রকাশিত তালিকায় নাম নেই রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়ের। মাত্র ১৪ টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। যার মধ্যে রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বাবা সাহেব আম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়, হিন্দি বিশ্ববিদ্যালয়, সিধো-কানু-বীরসা বিশ্ববিদ্যালয় ও দার্জিলিং হিলস ইউনিভার্সিটি, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়। নেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। দার্জিলিং হিলস ইউনিভার্সিটি, কন্যাশ্রী ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনীত করা হয়েছে উচ্চশিক্ষা দফতরের যুগ্মসচিব অরিন্দম বিশ্বাসকে। যাদবপুর এবং বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের জন্যে মনোনীত করা হয়েছে যুগ্মসচিব আজার জিয়াকে। অর্থাৎ একজনকে একাধিক দায়িত্বও দেওয়া হয়েছে।

তবে এই নতুন নীতি নিয়ে শিক্ষকদের একাংশ প্রশ্ন তুলছেন। তাঁরা তালিকায় শিক্ষক প্রতিনিধি রাখা উচিত ছিল বলে দাবি করেছেন। তবে আপাতত বর্তমানে যে অবস্থায় শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখান থেকে উদ্ধারের জন্য অধিকারিকদের মনোনীত করা হয়েছে। কিন্তু তালিকায় কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম নেই, তা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষকদের একাংশ। কারণ দীর্ঘদিন কোনও বৈঠক না হওয়ায় থমকে আছে বিশ্ববিদ্যালয়ের নানা কাজকর্ম।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের