ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি রাজ্যে ক্ষমতাতে আসলে মাছ-ডিম ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে! বাংলার বিধানসভা নির্বাচনের সময়ে এমনই প্রচার করতে দেখা গিয়েছিল তৃণমূল-সিপিএম-কংগ্রেস শিবিরকে। কিন্তু বিরোধী দলগুলির সেই অপপ্রচার বন্ধ করে দিয়েছে পদ্ম শিবির। গত ৪ঠা মের পর রাজ্যে কোথাও ডিম বা মাছ খাওয়া বন্ধ হয়নি। উল্টে মা ক্যান্টিনে (মা আহার) ডিম ভাতের সঙ্গে পালা করে চালু হয়েছে মাছ দেওয়াও। এবার সেই রীতি ফিরছে মিড ডে মিলেও! ডিমের সঙ্গে পড়ুয়ারা পাবে মাছও! এমনটাই জানালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক।

আরও পডুন: যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

আগামিকাল শনিবার ১ আগস্ট থেকে কলকাতা পুরসভার স্কুলগুলিতে মিড ডে মিল দেবে ইসকন। তার সঙ্গে সেই স্কুলগুলিতে ডিমও দেওয়া হবে। ইসকন নিরামিষ খাবার দেবে ও পড়ুয়াদের পাতে ডিম দেবে রাজ্য সরকার। এই কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রাজ্য সরকার চিন্তাভাবনা শুরু করছে ডিমের পাশাপাশি মাছও যাতে মিড ডে মিলে দেওয়া যায় কিনা, সেই বিষয়ে। এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, ‘পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত ভাল ঘোষণা করেছেন। বামপন্থী, সেকু-মাকুরা যে কথা বলছিলেন, পড়ুয়াদের প্রোটিনের অভাব হয়ে যাবে। পুষ্টির অভাব হয়ে যাবে, স্বাভাবিকভাবেই তাঁদের মুখগুলি বন্ধ হবে। ডিম কেন? পরবর্তীকালে মাছও দেওয়া হবে। যেখানে পুষ্টিযুক্ত খাদ্যের সংযোজন করার প্রয়োজন হবে, রাজ্য সরকার চিন্তা করবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে কবে থেকে মাছ দেওয়া হবে? পড়ুয়াদের জন্য মাছ কারা রান্না করবে? সেই বিষয়ে অবশ্য কিছু জানাননি মন্ত্রী নিশীথ প্রামাণিক।

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য