ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: অমরনাথ যাত্রা চলার মাঝেই ফের রক্তে ভিজল কাশ্মীরের মাটি। আজ শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় কুলগাঁওয়ে দুই পরিযায়ী শ্রমিকের উপরে এলোপাথাড়ি গুলি চালিয়েছে জঙ্গিরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকি‍ৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেছেন। বাকি পরিযায়ী শ্রমিককে উন্নত চিকি‍ৎসার জন্য অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হামলার ঘটনার পরেই আততায়ী জঙ্গিদের ধরতে গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। চলছে চিরুনি তল্লাশি।  গত ১০ দিনে এ নিয়ে দুবার হামলা চালাল জঙ্গিরা।

জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘শুক্রবার সন্ধ্যায় কুলগাঁওয়ের কেল্লাম এলাকায় অতর্কিতে দুই পরিযায়ী শ্রমিককে নিশানা বানায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি চালায়। দুজনেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। জঙ্গিরা চম্পট দেওয়ার পরে স্থানীয়রা আহত দুই পরিযায়ী শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। যদিও তাদের মধ্যে একজনকে বাঁচানো যায়নি। বাকিজনকে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। নিহত ও আহত পরিয়ায়ী শ্রমিকের পরিচয় শনাক্ত হয়নি।’

গত ১০ দিনে এ নিয়ে দ্বিতীয়বার হামলা চালিয়ে মানুষ খুন করল জঙ্গিরা। গত সপ্তাহে অনন্তনাগে এক পুলিশ জওয়ানকে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের পর কাশ্মীরজুড়ে পুলিশ বড় ধরনের অভিযান শুরু করেছে এবং ৩ হাজারেরও বেশি ‘সন্দেহভাজন’ ব্যক্তিকে আটক করা হয়েছে। যদিও গণহারে আটকের ঘটনায় খানিকটা উষ্মা প্রকাশ করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি পুলিশকে সতর্ক করে বলেছিলেন, ‘এর ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’ বর্তমানে কাশ্মীরে অমরনাথ যাত্রা চলছে। আর যাত্রা চলাকালীন সময়েই হামলার ঘটনাগুলো ঘটেছে। অমরনাথ যাত্রার নিরাপত্তার জন্য ৬৭০ কোম্পানি অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই