বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় শুরু হয়েছে  ১৬তম জনগণনার কাজ। এই প্রথমবার হবে ডিজিটাল পদ্ধতিতে হবে সেলফ এনুমারেশনের কাজ।  শনিবার (১ অগস্ট) নবান্নে বসে সেলফ এনুমারেশন করিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আশ্বাস দিয়েছেন, এই জনগণনায় কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না। কীভাবে অনলাইনে বাড়িতে বসেই সেলফ এনুমারেশন ফর্মপূরণ করবেন জেনে নিন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য-

আবেদনের পদ্ধতি 

** প্রথমেই যেতে হবে https://se.census.gov.in ওয়েবসাইটে। সেখান থেকে বেছে নিতে হবে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল।  তারপর ‘OK’ ক্লিক করতে হবে

** তারপর দিতে হবে পরিবারের প্রধানের নাম, তাঁর মোবাইল নম্বর,  ই-মেল আইডি।  যদি ই-মেল আইডি না থাকে তাহলে না দিলেও চলবে। তারপর ক্যাপচা  দিতে হবে। মোবাইলে  ওটিপি আসবে।

** তারপর  একটি পেজ খুলবে যেখানে পছন্দের ভাষা নির্বাচন  করা যাবে।  আবারও নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি লিখতে হবে।এবার  ক্লিক করে ভেরিফাই ওটিপি করতে হবে।

** তারপর  আবার একটি নতুন পেজ খুলবে। যেখানে জেলা নির্বাচন করে পিনকোড দিতে হবে। ল্যান্ডমার্ক বা আপনার এলাকার   স্থান দিতে হবে। ম্যাপে লাল রঙের মার্কার দিয়ে ল্যান্ডমার্ক চিহ্নিত করতে হবে।

** তারপর আরেকটি পেজ খুলবে। সেখানে আপনার বাড়ির বর্তমান অবস্থা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর লিখতে হবে।

** তথ্যপূরণ করার পর সবটা যাচাই করে নিতে হবে।   প্রয়োজনে তথ্য বদলাতে পারবেন। পুরো তথ্য যাচাই করে ফর্ম সাবমিট করুন। এবার আপনি চূড়ান্তভাবে ফর্ম জমা দিতে চান কিনা, সে তথ্য জানতে চাওয়া হবে। তারপর ‘ইয়েস’ বা ‘হ্যাঁ’ করে সাবমিট করতে পারবেন। 

** ফর্ম জমার পরে দেওয়া হবে একটি ১১ সংখ্যার ইউনিক আইডি ‘এসই আইডি’। সেটা ভাল জায়গায়  লিখে রাখুন।  এসএমএসের মাধ্যমে ফোনে, ই-মেলের মাধ্যমে পাওয়া যাবে আইডি ।  গণনাকারী   বাড়িতে  এলে তাঁকে সেই আইডি দিতে হবে। 

সতর্কতা

 অনলাইনে সেলফ এনুমারেশনের ক্ষেত্রে সঠিক ভাবে দিতে হবে পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বর। একবার নথিভুক্ত করার হলে আর পরিবারের প্রধানের নাম নম্বর পরিবর্তন করা যাবে না। তাই ফর্মপূরণের সময় মনোযোগ সহকারে ফর্ম পূরণ করতে হবে।  

 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা