উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে বড় উদ্যোগের ইঙ্গিত দিল রাজ্য সরকার। বাগডোগরা বিমানবন্দরের কাছেই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার এমনই ঘোষণা করেন রাজ্যের অর্থ ও পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন।

শিলিগুড়ির মাটিগাড়ায় একটি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী। সেখানেই তিনি জানান, বিমানবন্দরের সংলগ্ন এলাকায় এমস তৈরির জন্য উপযুক্ত জমি খোঁজা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার সুবিধার কথা মাথায় রেখেই ওই এলাকাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর দাবি, জেলা প্রশাসন ইতিমধ্যেই সম্ভাব্য একাধিক জমি পরিদর্শন করেছে। সেই তালিকা থেকে একটি উপযুক্ত জায়গা চূড়ান্ত করা হবে। জমি নির্বাচন সম্পূর্ণ হলেই পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি। উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরেই উন্নত চিকিৎসা পরিকাঠামোর দাবি উঠেছে। এমস তৈরি হলে সেই চাহিদার অনেকটাই পূরণ হবে বলে মনে করছে প্রশাসনের একাংশ। এতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুনঃ বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

শুধু তাই নয়, সংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য এবং প্রতিবেশী এলাকার বহু রোগীও উন্নত চিকিৎসার সুযোগ পেতে পারেন। গুরুতর রোগের চিকিৎসার জন্য কলকাতা বা অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজনও অনেক ক্ষেত্রে কমবে বলে মনে করা হচ্ছে। যদিও প্রকল্পের চূড়ান্ত অনুমোদন, জমি নির্বাচন এবং নির্মাণের সময়সূচি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে প্রতিমন্ত্রীর এই ঘোষণার পর উত্তরবঙ্গে এমস গড়ে ওঠার সম্ভাবনা ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

‘তোলাবাজিতে সংক্রমিত বিজেপির একাংশও’, প্রকাশ্যে স্বীকারোক্তি শমীকের

ময়দান মার্কেট খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিস, দ্রুত দোকান সরানোর নির্দেশ

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম