শততম টেস্টে অর্ধশত রানের আগেই ফিরতে হল বিরাটকে

শততম টেস্ট প্রতিটি ক্রিকেটারের কাছেই আলাদা একটা গুরুত্বপূর্ণ বিষয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোহালিতে নিজের টেস্ট কেরিয়ারের শততম টেস্ট খেলতে নেমেছেন বিরাট কোহলি। শততম টেস্ট প্রতিটি ক্রিকেটারের কাছেই আলাদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবাই চায় জীবনের একশ নম্বর টেস্টকে স্মরণীয় করে রাখতে। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাটও ব্যতিক্রম নন। শুক্রবার তিনি তাঁর সোনালী কেরিয়ারের শততম টেস্ট ম্যাচে ব্যাট হাতে নেমেছিলেন। ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন কোহলির ব্যাট থেকে শততম টেস্টে শতরান দেখার অপেক্ষায়। কারণ, বহুদিন ধরে সেঞ্চুরির মুখ দেখতে পাননি টিম ইন্ডিয়ার এই ‘রান মেশিন’।

তবে বিষয়টা অনেকটা ‘গাছে কাঁঠাল, গোফে তেল’-এর মতো হয়ে গেল। শতরান তো হলই না উল্টে অর্ধশত রান থেকে ৫ রান দূরে থেমে যেতে হল বিরাটকে। লঙ্কান স্পিনার লসিথ এমবালদেনিয়ার বলে বোল্ড আউট হয়ে ফিরতে হয় তাঁকে। কিন্তু একটা সময় দেখে মনে হচ্ছিল সহজেই বড় রান তুলে ফেলবেন ভারতের এই প্রাক্তন টেস্ট অধিনায়ক। কিন্তু সেইসব তো দূরের কথা ফের একবার ভক্তদের নিরাশ করলেন তিনি।

অর্ধশত রান না করতে পারলেও শুক্রবার টেস্ট ক্রিকেটে ৮০০০ রানের গণ্ডি পার করেছেন কিং কোহলি। ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ।এটা হল আপাতত বিরাট ভক্তদের কাছে বড় প্রাপ্তি।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার