টুলু কাণ্ডে উদ্ধার গোপন ‘ডায়েরি’! কার পকেটে কত গিয়েছে, মিলল খুঁটিনাটি তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে নাজিবউদ্দিনের বেআইনি সাম্রাজ্যের তদন্তে বড় সূত্র হাতে পেল জেলা পুলিশ। ধৃত ম্যানেজার সীতেশ প্রামাণিকের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গুরুত্বপূর্ণ ডায়েরি। তদন্তকারীদের দাবি, ওই ডায়েরিতে টুলুর আর্থিক লেনদেনের বিস্তৃত হিসাবের পাশাপাশি একাধিক সরকারি আধিকারিকের নামও রয়েছে। যদিও ডায়েরিতে থাকা তথ্যের সত্যতা এখনও যাচাই করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সালারের বাসিন্দা সীতেশ প্রামাণিক টুলুর মহম্মদবাজারের পাঁচামির পাথর ক্রাশারে হিসাবরক্ষকের কাজ করতেন। গত ৩১ জুলাই তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ তথ্য পান। এরপর সোমবার তাঁকে গ্রেফতার করা হলে তদন্তে আরও নতুন তথ্য উঠে আসে।জেলা পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ জানান, মহম্মদবাজারে টুলু মণ্ডলের একটি পার্কিং চত্বরে লুকিয়ে রাখা অফিস-সহ গুদামে তল্লাশি চালিয়ে একটি বিশেষ ছাপার যন্ত্র উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, ওই যন্ত্র ব্যবহার করে নকল ডিসিআর বা চালানের রসিদ ছাপানো হত। পুলিশের দাবি, উদ্ধার হওয়া হাতে লেখা ডায়েরির প্রতিটি পাতায় কথিত আর্থিক লেনদেনের হিসাব রয়েছে। মামলার কেস ডায়েরির সঙ্গে ওই নথির একাধিক পাতার প্রতিলিপিও আদালতে জমা দেওয়া হয়েছে। তদন্তকারীদের মতে, ডায়েরিতে জেলার বর্তমান ও প্রাক্তন একাধিক প্রশাসনিক আধিকারিকের নাম উল্লেখ রয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপের আগে সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।

এই মামলায় জেলা পুলিশের আবেদনে কলকাতা হাই কোর্টের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে। আদালত চত্বরে তিনি জানান, ধৃত মিনার মণ্ডল ও সীতেশ প্রামাণিককে জেরা করেই ছাপাখানা এবং ডায়েরির সন্ধান মিলেছে। তদন্ত যত এগোবে, তত নতুন তথ্য ও নতুন নাম সামনে আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

‘আমার ছবির বিকৃতি বন্ধ করুন’, ‘ডিপফেক’-এর বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি ম্রুণালের

হেলমেট পরে সেলফি তুললেই মিলবে ৫০০ টাকা! কৃষ্ণনগর পুলিশ জেলার অভিনব উদ্যোগ

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ