আদা চা তো অনেক খেলেন, আদা কফি খেয়ে দেখবেন নাকি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা চা বলতেই বোঝেন আদা চা। যারা চা দিয়েই নিজেদের দিন শুরু করেন, তাঁদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের সাত সকালে আদা দেওয়া চা না খেলে ঘুমই ভাঙে না। বিশেষজ্ঞরা বলছেন, আদা চা যে শুধুমাত্র খেতে সুস্বাদু তাই নয়, আদা চায়ের অনেক গুণও রয়েছে। শীতকালে শরীর বিশেষ করে গলার জন্য খুবই উপকারী আদা চা। তবে আদা চা তো অনেক খেলেন। এবার একটু আদা দেওয়া কফি খেয়ে দেখবেন নাকি? কফি প্রেমীরা বলছেন কফিতে সামান্য আদা কুঁচি মেশালে খেতে কিন্তু মোটেই মন্দ লাগছে না। বরং চায়ের মতো কফির স্বাদও বেশ বাড়ছে।তাহলে চলুন জেনে নিই কীভাবে চটপট বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এই আদা কফি। 

উপকরণ
১) কফি পাউডার
২) গরম জল
৩) মধু কিংবা চিনি
বানানোর পদ্ধতি
 
এটি বানানোর দুটি পদ্ধতি রয়েছে।

১) একটি পাত্রে ভাল করে জল ফুটিয়ে নিন। জলের মধ্যে ফেলে দিন ছোট ছোট করে কাটা চার পাঁচ টুকরো আদা। ভাল করে ফুটতে দিন। এরপর এর মধ্য়ে প্রয়োজনমতো কফি মিশিয়ে দিন। কিছুক্ষণ ফোটাতে থাকুন। কাপের মধ্যে এক চামচ মধু দিন। আদা দেওয়া কফি, মধু দেওয়া কাপে ঢেলে দিন। প্রয়োজনে একটু পাতি লেবুর রসও দিতে পারেন।

২) এক টুকরো আদাকে ভাল করে থেঁতো করে নিন। থেঁতো করা আদা জলে দিয়ে ভাল করে ফুটিয়ে নিন। জল ভাল করে ফুটে গেলে প্রয়োজনমতো কফি ঢেলে দিন। গরম কফিতে এক চামচ মধু দিয়ে পান করুন।

তবে কেউ যদি মিষ্টি বেশী খান তাহলে মধুর পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন।

কফি বিশেষজ্ঞরা বলছেন, কফি আর আদা দুইই শরীরের জন্য খুবই উপকারী। তার কারণ, কফি ও আদার মধ্য়ে এমন উপাদান রয়েছে যা কিনা ম্যাজিকের মতো আমাদের শরীরের কর্মক্ষমতা বাড়ায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্ট্রেস কিংবা ক্লান্তি দূর করতে দারুণ কাজ করে এই কফি। অন্যদিকে গলা ব্যথা কিংবা মাইগ্রেনের মতো সমস্যার জন্য আদা হল মহৌষধ। আর তাই আদা কফি যেমন খেতে বেশ অন্যরকম তেমনই এটা পান করলে শরীরে আরামও পাওয়া যায়।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!