UPI পেমেন্টে ২,০০০ টাকা লেনদেনে চার্জ দিতে হবে? জেনে নিন নতুন নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে ডিজিটাল পেমেন্টের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম UPI-তে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে! অর্থ মন্ত্রক সংসদে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস (সংশোধনী) বিল, ২০২৭’ পেশ করেছে। ₹২০০০-এর বেশি মূল্যের UPI লেনদেনে Merchant Discount Rate (MDR) চালু হতে পারে। তবে, এই সীমাটি সকল ব্যবহারকারীর জন্য নয়, বরং ব্যবসার জন্য প্রযোজ্য। এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই নানা বিভ্রান্তি তৈরি হয়েছে।

বর্তমানে সাধারণ ব্যবহারকারীরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে UPI এর মাধ্যমে₹২০০০-এর বেশি টাকা পাঠালে কোনও চার্জ দিতে হয় না। ২০২০ সালে UPI-র উপর MDR তুলে দেওয়া হয়েছিল, যাতে ডিজিটাল পেমেন্ট আরও দ্রুত জনপ্রিয় হয়। কিন্তু UPI নেটওয়ার্ক পরিচালনার বাড়তি খরচের কারণে আবার MDR ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ₹২০০০-এর বেশি মূল্যের ব্যবসায়িক UPI ট্রানজ্যাকশন-এর ক্ষেত্রে MDR প্রযোজ্য হতে পারে। তবে এটি ব্যক্তি থেকে ব্যক্তি (P2P)  অর্থাৎ এক ব্যক্তির অন্য ব্যক্তিকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এছাড়াও আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী, বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রায় ০.২৫% থেকে ০.৪% MDR  ধার্য হতে পারে। যদিও এখনও সরকার কোনও চূড়ান্ত হার বা কার্যকর হওয়ার তারিখ ঘোষণা করেনি।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের উদ্দেশ্য সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত বোঝা চাপানো নয়। বরং UPI পরিষেবা প্রদানকারী ব্যাংক ও ফিনটেক সংস্থাগুলির জন্য একটি টেকসই আয়ের ব্যবস্থা তৈরি করা। কারণ বর্তমানে কোটি কোটি UPI লেনদেনের পরিকাঠামো পরিচালনার ব্যয় বহন করা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।তাই আপাতত আতঙ্কিত হওয়ার কারণ নেই। ₹২০০০-এর বেশি UPI ট্রানজ্যাকশনে সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনই কোনও নতুন চার্জ চালু হয়নি।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর