Big Breaking: প্রয়াত কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন

চির ঘুমের দেশে পাড়ি দিলেন শেন ওয়ার্ন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চির ঘুমের দেশে পাড়ি দিলেন শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই কিংবদন্তি স্পিনার। থাইল্যান্ডে নিজের বাংলোতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তবে শেনের এই আচমকা মৃত্যুতে হতবাক গোটা ক্রিকেটবিশ্ব। তিনি অকালে এইভাবে চলে যাবেন সেটা কেউ ভাবনে পারেননি বললেই চলে। জানা গিয়েছে, পুরোপুরি অচেতন অবস্থাতে নিজস্ব ভিলাতে পাওয়া যায় অজি ক্রিকেটারের দেহ। স্বাস্থ্যকর্মীরা সবরকমভাবে চেষ্টা করার পর তাঁর মৃত্যু নিশ্চিত করেন। 

১৯৯২ সালে সিডনিতে ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে শেন ওয়ার্নের। তার পরের বছরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বিশ্ব ক্রিকেটে নিজের অসামান্য স্পিনের দক্ষতার একের পর এক পরিচয় দিতে থাকেন এই কিংবদন্তি। বর্ণময় সোনালী কেরিয়ারে ১৪৫টি টেস্ট ম্যাচ খেলে ৭০৮টি উইকেট নেন। পাশাপাশি, ওয়ান ডে ক্রিকেটের আসরে ১৯৪টি ম্যাচে ২৯৩টি উইকেট নেন তিনি। এছাড়া আইপিএলের মঞ্চেও ৫৭টি উইকেট পেয়েছেন শেন। ক্ষুরধার বোলিংয়ের পাশাপাশি প্রয়োজনে ব্যাট চালাতেও পারতেন তিনি। কিংবদন্তি এই ক্রিকেটারের মৃত্যুতে শোকাহত ক্রিকেট দুনিয়া।

অন্যদিকে, শুক্রবার দিনটা অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য একটা কালো দিন বললেই চলে। সকালেই খ্যাতনামা ক্রিকেটার রডনি মার্শ প্রয়াত হন। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এল শেন ওয়ার্নের মৃত্যুর খবর। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার