টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের টি টোয়েন্টি এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রতিযোগিতায় দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। ফলে গ্রুপ পর্বেই দুই দলের দেখা হচ্ছে। আগামী ৫ সেপ্টেম্বর দুবাইতে হরমনপ্রীত কৌর ও ফাতিমা সানারা দ্বৈরথে নামবেন।

বৃহস্পতিবার (৬ অগস্ট) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) তরফে জানানো হয়েছে, চলতি বছর টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু হবে ২৮ অগস্ট। ফাইনাল হবে ১৩ সেপ্টেম্ব। মোট আটটি দল এবারের প্রতিযোগিতায় অংশ নেবে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স দল সেমিফাইনালে জায়গা পাবে। ১০ ও ১১ সেপ্টেম্বর হবে সেমিফাইনাল। প্রতিযোগিতার সবচেয়ে সফল দল (তিনবারের চ্যাম্পিয়ন) ভারতের গ্রুপে পড়েছে পাকিস্তান, থাইল্যান্ড এবং হংকং। অন্য গ্রুপে রয়েছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি ও ইন্দোনেশিয়া। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধে সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচ।

আগামী ৩০ অগস্ট থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি এশিয়া কাপের অভিযান শুরু করবেন হরমনপ্রীতরা। এরপর ৩ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে। ৫ সেপ্টেম্বর গ্রুপ লিগের শেষ ম্যাচে চির শত্রু পাকিস্তানের মুখোমুখি হবে।   এবার মেয়েদের টি টোয়েন্টি এশিয়া কাপের ষষ্ঠতম আসর। আগের পাঁচ বারের মধ্যে তিন বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যদিও শেষবার ২০২৪ সালে ফাইনালে উঠেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ডাম্বুলা স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কার মেয়েদের কাছে হার মানতে হয়েছিল হরমনপ্রীত কৌরদের।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই