বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাসে নাম তুললেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। তিনিই বিশ্বের একমাত্র স্পিনার যিনি ওয়ানডে ফরম্যাটে (একদিনের আন্তর্জাতিক ম্যাচে) তিন বার ছয় উইকেট ঝুলিতে পুরেছেন।  শুক্রবার (৭ অগস্ট) আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওই ইতিহাস গড়েছেন রশিদ। পিছনে ফেলে দিয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা, ইমরান তাহির, অজন্তা মেন্ডিস, শাহিদ আফ্রিদি, আকিলা ধনঞ্জয় ও নেপালের সন্দীপ লামিচানেকে।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ খেলছে আফগানিস্তান। শুক্রবার (৭ অগস্ট)  উত্তর আয়ারল্যান্ডের ব্রেডি ক্রিকেট ক্লাবে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রথমে ব্যাট করে ২৯৯ রান তুলেছিল আফগানরা। আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের সময়ে ১৫তম ওভারে বল করতে আসেন রশিদ। প্রথম বলেই ফেরান অ্যান্ড্রু ওয়ালার্নিকে (৩৬)। এর পর থেকেই ভেল্কি দেখাতে শুরু করেন ২৭ বছর বয়সী আফগান স্পিনার। ঘূর্ণিতে নাকানিচোবানি খাওয়ান আইরিশ ব্যাটারদের। ফিরিয়ে দেন হ্যারি টেকটর (৫), বেঞ্জামিন কালি‍ৎজ (২৭), কার্টিস ক্যাম্ফ (২৩), জয় মুন্দ্রা (৩) ও বায়রন মেকডানোকে (০)। মাত্র ৭.৪ ওভারে ৩৪ রান দিয়ে ছয় উইকেট ঝুলিতে পুরে আইরিশদের ২০৭ রানে গুটিয়ে দেন রশিদ। ৩৩.২ ওভারের বেশি খেলতে পারেননি অ্যান্ড্রু ওয়ালার্নিরা।

২০১৫ সালের ১৫ অক্টোবর জিম্বাবোয়ের বিরুদ্ধে আফগানিস্তানের জার্সি গায়ে অভিষেক ঘটেছিল রশিদ খানের। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪৩ রানে ছয় উইকেট ঝুলিতে পোরেন। ওই বছরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৮ রান খরচ করে সাত উইকেট শিকার করেছিলেন। তছনছ হয়ে গিয়েছিল ক্যারিবীয় ব্যাটিং অর্ডার। আর শুক্রবার (৭ অগস্ট)  ফের একদিনের ম্যাচে ছয় উইকেট শিকার করলেন ২৭ বছরের আফগান স্পিনার।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!