ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

একটা সময়ে বাংলার মহিলা ক্রিকেট দলের কোচ ছিলেন। সাফল্যও পেয়েছেন। এবার ভরা মেট্রোতে শ্লীলতাহানির অভিযোগ উঠল সেই কোচের বিরুদ্ধেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সময়ে বাংলার মহিলা ক্রিকেট দলের কোচ ছিলেন। সাফল্যও পেয়েছেন। এবার ভরা মেট্রোতে শ্লীলতাহানির অভিযোগ উঠল সেই কোচের বিরুদ্ধেই। অভিযোগ, সম্প্রতি ভিড়ে ঠাসা মেট্রোর মধ্যে এক মহিলাযাত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন জয়ন্ত ঘোষ দস্তিদার। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।ঘটনার সূত্রপাত, গত বৃহস্পতিবার (৬ অগস্ট)। সেদিন সকালবেলায় ভিড় মেট্রো রেলে মহিলা যাত্রীর সঙ্গে অসভ্যতার অভিযোগে তিনি হাতেনাতে ধরা পড়েন। চলন্ত ট্রেনে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করছিলেন তিনি। তারপর যাত্রীরা সকলে মিলে তাঁকে পুলিশের হাতে তুলে দেন।

জানা গিয়েছে, সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে গ্রেফতার হয়েছেন বাংলা মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ। এবং তাঁর বিরুদ্ধে বৌবাজার থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করা হয়েছে। এরপর ব্যাঙ্কশাল কোর্টে তাঁকে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৭ অগস্ট পর্যন্ত তিনি জেল হেফাজতে থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সিনিয়র ও অনুর্ধ্ব ২৩-এ চ্যাম্পিয়ন বাংলার মহিলা দলের কোচ ছিলেন তিনি। তবে অল্প কিছুদিন। তাঁর হাত ধরে অনুর্ধ্ব ১৫ মেয়েরা ওয়ান ডে ট্রফি জিতে ছিল। জয়ন্ত-র নিজেরও একসময় ভারতীয় দলে যোগ দেওয়ার ইচ্ছে ছিল। পেসার হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। বাংলার হয়ে তিনটি রঞ্জি খেলেছিলেন তিনি।

ভারতের অনুর্ধ্ব ১৯ দলেও খেলেছিলেন তিনি।তখন সেই দলের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। তবে সফল ক্রিকেট কেরিয়ার গড়া হয়নি তাঁর। তবে মহিলা দলের কোচ হিসেবে নিযুক্ত হয়ে সেই আক্ষেপ দূর হয়েছিল তাঁর। যদিও জানা গিয়েছে, তিনি যখন অনুর্ধ্ব ১৫ মহিলাদলের কোচ ছিলেন, তখনও তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। তখন মহিলা দলে ফিজিও তাঁর বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন। তা নিয়ে সেই সময়ে বঙ্গ ক্রিকেটে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এরপর তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার কিছু বছর পর এবার তাঁর বিরুদ্ধে মেট্রোতে শ্লীলতাহানির অভিযোগ উঠল।

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা