এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, মাথায় হাত গহনাপ্রেমীদের

উৎসবের মরসুম শুরুর মুখেই জোর ধাক্কা! এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপোর দাম। সোনাও আকাশছোঁয়া। প্রায় ১২ হাজার টাকা বেড়েছে সোনার দাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুম শুরুর মুখেই জোর ধাক্কা! এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপোর দাম। সোনাও আকাশছোঁয়া। প্রায় ১২ হাজার টাকা বেড়েছে সোনার দাম। তাই আপনি যদি, এই মুহূর্তে সোনা ও রুপো গহনা কিনতে চান, তাহলে আগেভাগেই মূল্যবান ধাতুগুলোর দাম জেনে নিন। গত
সাত দিনের লেনদেনে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর দাম কিলোগ্রাম প্রতি ২৪,০০০ টাকা বেড়েছে। সোনার দামও প্রতি ১০ গ্রামে ১২,০০০ টাকা বেড়েছে। অগস্টের শুরু থেকেই রুপোর দামে ব্যাপক পরিবর্তন হচ্ছে। ৩১ জুলাই ১ কেজি রুপোর দাম ২,১৭,১৯৮ টাকায় বন্ধ হয়েছিল, কিন্তু এই মাসের শুরু থেকেই রুপোর দাম রকেটের গতিতে বাড়ছে।

আজ, মঙ্গলবার (১১ অগস্ট) বাজার খোলার সঙ্গে সঙ্গেই এমসিএক্সে প্রতি কেজি রুপোর দাম ২,৪১,৯৯৯ টাকায় পৌঁছেছে। গতকাল রুপোর দাম ২,৩৬,৯৬৭ টাকায় বন্ধ হয়েছিল। সুতরাং আজ এক ধাক্কায় ৫,০৩২ টাকা বেড়েছে রুপো। এ ভাবে ৭ দিনে রুপোর দাম ২৪,৮০১ টাকা বাড়ল। তবে, দাম বাড়লেও রুপো এখনও পর্যন্ত তার সর্বকালের সর্বোচ্চ দামের চেয়ে সস্তায় বিক্রি হচ্ছে। ২৯ জানুয়ারি MCX-এ রুপোর ৪,২০,০৪৮ টাকা পৌঁছে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছিল। সুতরাং এখন এটি ১,৭৮,০৪৯ টাকা সস্তায় বিক্রি হচ্ছে।

শুধু রুপো নয়, রকেট গতিতে দাম বেড়েছে সোনারও। গতকাল সোমবার (১০ অগস্ট) ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ১,৫৩,০৯৯ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই এই মূল্যবান ধাতুটির দাম ১,৫৫,৪৩৭ টাকায় পৌঁছেছে। সুতরাং আজ এক ধাক্কায় ২,৩৩৮ টাকা বেড়েছে সোনা। ৩ জুলাই, বাজার বন্ধের সময় এমসিএক্স (MCX) সোনার দাম ছিল ১,৪৩,৩৭৬ টাকা। সেই তুলনায় মাত্র ১ সপ্তাহের মধ্যেই ১২,০৬১ টাকা বেড়েছে সোনা। যার ঘুম উড়েছে গহনাপ্রেমীদের।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!