ফুল নয়, ওয়ার্নকে বিয়ার, সিগারেট ও মদ দিয়ে শ্রদ্ধা জানালেন ফ্যানরা

ক্রিকেট বিশ্বের অন্যতম একটি ব্যতিক্রমী চরিত্র ছিলেন ওয়ার্ন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চির ঘুমের দেশে পাড়ি দিলেন শেন ওয়ার্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন এই কিংবদন্তি স্পিনার। থাইল্যান্ডে নিজের বাংলোতে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তবে শেনের এই আচমকা মৃত্যুতে হতবাক গোটা ক্রিকেটবিশ্ব। তিনি অকালে এইভাবে চলে যাবেন সেটা কেউ ভাবতে পারেননি বললেই চলে। ক্রিকেট বিশ্বের অন্যতম একটি ব্যতিক্রমী চরিত্র ছিলেন ওয়ার্ন। একাধিকবার বিতর্কে জড়িয়েছে এই তারকা অজি স্পিনারের নাম। রাতজুড়ে পার্টি, মজা, আনন্দ এবং মদ্যপান ইত্যাদি করার পর সকালে মাঠে নেমে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের কুপোকাত করে দিতেন জাদুকরী হাত জস দিয়ে। 

স্পিন বোলিংকে একটা আলাদা মাত্রা ও মাধুর্য দিয়েছিলেন শেন ওয়ার্ন। উইকেট নেওয়ার সঙ্গে-সঙ্গে বেড়েছিল তাঁর ভক্তের সংখ্যা। কিন্তু নিজের স্বাস্থ্য সম্পর্কে একেবারেই সচেতন ছিলেন না এই কিংবদন্তি ক্রিকেটার। স্পোর্টসম্যান হয়েও পুরোপুরি বেহিসেবি এবং বেপরোয়া জীবন-যাপন করতেন তিনি। কারণস ওয়ার্ন বিশ্বাস করতেন ফিটনেস নয়, ক্রিকেট মস্তিষ্ক এবং দক্ষতা দিয়ে খেলতে হয়। আর এই দুইয়ের ব্যবহার সঠিকভাবে করতে পারলেই সাফল্য আসে। 

মদ্যপান এবং ধুমপান ছিল তাঁর নিয়মিত সঙ্গী। কোনওদিনও খেলোয়াড় সুলভ জীবন-যাপন করেননি বললেই চলে। যার জেরে যেমন বিতর্ক তৈরি হয়েছে, তেমন তাঁকে নিয়ে ফ্যানদের আগ্রহ বিপুল পরিমান বেড়েছে। তাই প্রিয় খেলোয়াড়কে শ্রদ্ধা জানাতে শুধুমাত্র ফুল নয়, অনেকেই শ্রদ্ধা জানাতে এমসিজি-র সামনে থাকা শেনের মূর্তির সামনে বিয়ার, মদ, সিগারেট এবং মাংস নিয়ে উপস্থিত হন। তাঁরা কিংবদন্তি ক্রিকেটারকে এই সমস্ত জিনিস দিয়েই শ্রদ্ধা জানালেন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার