২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

বলিউডে ফের শোকের ছায়া! ঘুমের ঘোরেই প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৭ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে ফের শোকের ছায়া! ঘুমের ঘোরেই প্রয়াত অভিনেত্রী অনন্যা রাজ। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ২৭ বছর। আজ, রবিবার (১৬ অগস্ট) অভিনেত্রীর পরিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে বিষয়টি জানিয়েছেন। সূত্রের খবর, অভিনেত্রী প্রায় ১ বছর ধরে শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন।

শুধু হিন্দি ইন্ডাস্ট্রিতে নয়, তিনি একাধিক দক্ষিণী চলচ্চিত্রেও কাজ করেছেন। তিনি ‘সেভেন আওয়ার্স টু গো’, ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ‘ঘোস্ট’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন। অভিনেত্রীর পরিবার জানিয়েছেন, অনন্যা গত ১৫ জুলাই ভোররাতে ঘুমের ঘোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এক মাস পরে অভিনেত্রীর পরিবার তাঁর মৃত্যুর খবর ঘোষণা করলেন। পাশাপাশি অভিনেত্রীর পরিবার এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ করেছেন। পরিবার জানিয়েছে, তিনি এক বছরেরও বেশি সময় ধরে যোদ্ধার মতো লড়াই করেছেন। কিন্তু আর শেষ রক্ষা হল না। তাঁরা অভিনেত্রীকে একজন দৃঢ়চেতা মানুষ হিসেবে বর্ণনা করেছে, যিনি নিজের শর্তে রানির মতো জীবনযাপন করতেন।

অভিনেত্রীর পরিবারের পোস্টটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া বাসীরা তাঁকে শোকবার্তা জানিয়েছেন। অনন্যা ২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। ছবিটিতে শিব পণ্ডিত, সন্দীপা ধর এবং বরুণ বাদোলাসহ আরও অনেকে অভিনয় করেছিলেন। এরপর তিনি ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালে ‘ঘোস্ট’ ছবিতে অভিনয় করেন। যদিও তাঁর চলচ্চিত্রের কেরিয়ার খুবই ছোট। অনন্যা আঞ্চলিক চলচ্চিত্রেও কাজ করেছেন। তিনি তেলুগু চলচ্চিত্র ‘থাগেদে লে’-এর অংশ ছিলেন এবং ত্রিভাষিক প্রকল্প ‘মাদ্রাসি গ্যাং’-এ অভিনয় করেন।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া