গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের প্রভাবে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। সোমবার সকালেই তার কেন্দ্র সরে এসেছে উত্তর ২৪ পরগনা সংলগ্ন নদিয়া জেলার উপর। ফলে দক্ষিণবঙ্গ জুড়ে আপাতত দুর্যোগের ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের দিকে সরে যাবে গভীর নিম্নচাপটি। তবে তার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়ার আশঙ্কা।

মঙ্গলবার সকাল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দু-একটি জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে পরিস্থিতি সবচেয়ে বেশি প্রতিকূল হতে পারে। ওই তিন জেলায় দু-একটি জায়গায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুনঃ নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সতর্কতাও রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য জেলাগুলিতে হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।বুধবার সকাল পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নদী, নিচু এলাকা ও জলমগ্ন রাস্তায় পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি