শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি রয়েছে। তার মধ্যে অন্যতম হল এন্ডোমেট্রিয়াল ক্যানসার বা জরায়ু ক্যানসার, যা জরায়ুর ভেতরের আবরণ বা এন্ডোমেট্রিয়ামে তৈরি হয়। এই ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ দিক হল, অনেক ক্ষেত্রেই শরীর আগেভাগেই কিছু সতর্কবার্তা দিতে শুরু করে। তাই লক্ষণগুলি সময়মতো চিনতে পারলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, এন্ডোমেট্রিয়াল ক্যানসারের সবচেয়ে সাধারণ উপসর্গ হল যোনিপথে অস্বাভাবিক রক্তপাত। বিশেষ করে অস্বাভাবিক রক্তপাত, দুর্গন্ধযুক্ত যোনিস্রাব, তলপেট বা পেলভিসে ব্যথা , ওজন কমে যাওয়া ,দীর্ঘদিন ধরে অস্বাভাবিক মাসিকের সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে এই উপসর্গগুলি থাকলেই যে ক্যানসার হয়েছে, এমন নয়। ফাইব্রয়েড, হরমোনের ভারসাম্যহীনতা-সহ আরও অনেক সমস্যাতেও একই ধরনের লক্ষণ দেখা দিতে পারে। সাধারনত স্থূলতা, ডায়াবেটিস, দীর্ঘদিনের অনিয়মিত ডিম্বস্ফোটন বা PCOS, অতিরিক্ত ইস্ট্রোজেনের সংস্পর্শ এবং কিছু বংশগত কারণ এন্ডোমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

এন্ডোমেট্রিয়াল ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার ফলাফল অনেক ক্ষেত্রেই ভালো হয়। লক্ষণ ও চিকিৎসার ইতিহাস পর্যালোচনার পর চিকিৎসক প্রয়োজনে পেলভিক পরীক্ষা, ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড এবং এন্ডোমেট্রিয়াল বায়োপসির মতো পরীক্ষা করতে পারেন। রোগের ধরন অনুযায়ী অস্ত্রোপচার, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি, হরমোনাল থেরাপি বা নির্দিষ্ট ক্ষেত্রে টার্গেটেড/ইমিউনোথেরাপি ব্যবহার করা হতে পারে। 

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের