সচিনের বিশ্বকাপ খেলার রেকর্ড স্পর্শ করে ফেললেন মিতালি

যা এককথায় বলতে গেলে অনন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার থেকেই মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের ঢাকে পড়ে গিয়েছে কাঠি। এবারের ২২ গজে বিশ্বযুদ্ধের আসর বসেছে নিউজিল্যান্ডে। রবিবাসরীয় সকালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এই মেগা টুর্নামেন্ট অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর প্রথম ম্যাচে নেমেই দেশের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের বিশ্বকাপ রেকর্ডে ভাগ বসিয়ে ফেললেন ভারত অধিনায়ক মিতালি রাজ। 

এই নিয়ে টানা ৬টি বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা গেল তাঁকে। যা এককথায় বলতে গেলে অনন্য। ২০০০ সালে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে বিশ্বকাপের আসরে পা রেখেছিলেন মিতালি। এরপর ২০০৫, ২০০৯, ২০১৩ এবং ২০১৭ সালে বিশ্বকাপের আসরে ভারতের জার্সি গায়ে দেখা গিয়েছিল তাঁকে। আর রবিবার সকালে নিজের কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপটি খেলতে নেমেই রেকর্ড গড়ে ফেললেন। সেই সঙ্গে স্পর্শ করে ফেললেন সচিন ও মিঁয়াদাদের রেকর্ডও (ছ’টি ওয়ান ডে বিশ্বকাপ)। আর এই মুহূর্তে পুরুষ ও মহিলাদের ক্রিকেট মিলিয়ে মিতালি হলেন তৃতীয় ক্রিকেটার যার ঝুলিতে সবথেকে বেশি ওয়ান ডে বিশ্বকাপ খেলার রেকর্ড রয়েছে।

যদিও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে বিশেষ কিছু করতে পারেননি মিতালি। মাত্র ৯ রান করে আউট হয়ে ফিরতে হয়েছে তাঁকে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার