ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: অঙ্গনওয়াড়ি কর্মীদের  কাজ আরও সহজ করতে বড় পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি কাজে ব্যবহারের জন্য এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের সিম কার্ডের খরচও বহন করবে রাজ্য। নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সরকারি অর্থে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দেওয়া হয়েছিল। কিন্তু এতদিন সরকারি কাজের জন্য তাঁদের ব্যক্তিগত সিম কার্ড ব্যবহার করতে হচ্ছিল। এবার সেই সমস্যা দূর করতেই পৃথক সরকারি সিম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মীদের নিজেদের উদ্যোগে এই সিম কার্ড কিনতে হবে এবং সেই বিল সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে সেই টাকা ফেরত দেওয়া হবে। তবে একটি সিম কার্ড কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ৩১৯ টাকা পর্যন্ত খরচ অনুমোদিত হয়েছে। এই সরকারি নম্বর মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজেই ব্যবহার করতে হবে। ব্যক্তিগত কাজে এই সিম ব্যবহার করা যাবে না। এমনকী এই নম্বর দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি কাজের বাইরে অন্য কোনও পরিষেবার OTP নেওয়ার জন্যও এই নম্বর ব্যবহার করা যাবে না। প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে এই সরকারি নম্বরটি স্পষ্টভাবে লিখে রাখতে হবে।

ইতিমধ্যেই ১ লক্ষ ৪ হাজার ৭৭ জন অঙ্গনওয়াড়ি কর্মী সরকারি অর্থে মোবাইল ফোন কিনেছেন। এই ক্ষেত্রে কর্মীদের কাজের উপর নজরদারি এবং ডিজিটাল ব্যবস্থাপনার জন্য মোবাইলে ম্যানেজমেন্ট সফটওয়্যারও ব্যবহার করা হয়েছিল। কিন্তু ব্যক্তিগত সিম ব্যবহারের কারণে বিভিন্ন সমস্যা তৈরি হওয়ায় পৃথক সিমের দাবি ওঠে। কোনও কর্মী বদলি হলে, অবসর নিলে বা তাঁর মৃত্যু হলে সংশ্লিষ্ট সরকারি সিমটি পরবর্তী দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীর হাতে তুলে দিতে হবে। অর্থাৎ, সিমটি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করা যাবে না; এটি মূলত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সরকারি যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবেই থাকবে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অঙ্গনওয়াড়ি পরিষেবাকে আরও সংগঠিত করার ক্ষেত্রেই এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয়তায় ভাটা ট্রাম্পের! সমর্থন নামল ৩৩ শতাংশে, কেন এই অবনতি?

জমি বিক্রিতে রাজি না হওয়ায় স্ত্রীকে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভয়াবহ পথ দুর্ঘটনা! শ্রমিকবোঝাই গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৮

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের হামলায় হত দুই পড়ুয়া, ঘটনাস্থলে পুলিশ

সকালের কফি খেয়ে বুক ধড়ফড় করছে? ৬ লক্ষণ দেখলে সতর্ক হোন

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী