লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে Poco M8x 5G। ইতিমধ্যেই ফোনটির টিজার প্রকাশ করেছে সংস্থা। লঞ্চের আগেই সামনে এসেছে ফোনটির সম্ভাব্য দাম ও একাধিক স্পেসিফিকেশন। ভারতে Poco M8x 5G-এর দাম ২০,০০০ টাকার কম রাখা হতে পারে। তবে সংস্থার তরফে এখনও ফোনটির নির্দিষ্ট দাম ঘোষণা করা হয়নি। ফলে চূড়ান্ত মূল্য জানতে অফিসিয়াল লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে।

Poco M8x 5G-তে থাকতে পারে 6.9 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে ও 120Hz রিফ্রেশ রেট। ফলে স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং সাধারণ গেমিংয়ে তুলনামূলক স্মুথ অভিজ্ঞতা মিলতে পারে।এই ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকতে পারে। সঙ্গে থাকতে পারে 4GB RAM এবং 128GB স্টোরেজ। স্টোরেজ বাড়ানোর সুবিধাও পাওয়া যেতে পারে বলে খবর। তবে প্রসেসর নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। Poco-র Flipkart টিজার থেকে Snapdragon 4 Gen 5 চিপসেট ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেছে।

33W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAhব্যাটারি Poco M8x 5G-এর অন্যতম বড় আকর্ষণ হতে পারে। ফলে দীর্ঘ সময় ফোন ব্যবহার করতে হয় এমন ক্রেতাদের কাছে এটি আকর্ষণীয় হতে পারে। সফটওয়্যারের দিক থেকে Poco M8x 5G-তে Android 16-ভিত্তিক HyperOS 3 থাকতে পারে। ফোনটির জন্য Poco ইতিমধ্যেই একটি ডেডিকেটেড মাইক্রোসাইট চালু করেছে এবং ভারতে এটি Flipkart-এর মাধ্যমে বিক্রি হবে বলে নিশ্চিত করা হয়েছে।ডিজাইনের ক্ষেত্রে ফোনটিতে টেক্সচারযুক্ত ফ্ল্যাট রিয়ার প্যানেল এবং উপরের বাঁদিকে স্কোয়ার আকৃতির ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। সবুজ রঙের ভ্যারিয়েন্টে গোল্ডেন অ্যাকসেন্টও নজরে এসেছে।তবে দাম, প্রসেসর এবং অন্যান্য স্পেসিফিকেশনের চূড়ান্ত তথ্য Poco-র অফিসিয়াল লঞ্চের পরই নিশ্চিত হবে।

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের