তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। শ্রাবণের শেষ সোমবারে মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গেই মৃতদের পরিবারকে ৯ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মৃতদের পরিবারকে ৯ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়া হবে যার মধ্যে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ ও জেলাশাসকের তহবিল থেকে ৪ লাখ টাকা দেওয়া হবে। আহতদের দেওয়া হবে দুই লক্ষ টাকা। সেই সঙ্গেই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অগ্নিকাণ্ড থেকে শিক্ষা নিয়ে কৌশিকী অমাবস্যার আগে সমস্ত হোটেল ঘুরে দেখার জন্য ৯ সদস্যের স্পেশাল অডিট টিম গঠন করা হয়েছে বীরভূমের জেলাশাসকের পক্ষ থেকে।  

আরও পড়ুন: আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির

PMO এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সহায়তা করছে।’   পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেশ জানিয়েছেন, ২২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।  হোটেলের মালিকের ছেলেকে আটক করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

 

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি