গৃহবধূকে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় মারধরের অভিযোগ উঠল পড়শির বিরুদ্ধে, চাঞ্চল্য ফুলিয়ায়

বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, রাজি না হওয়ায় তাঁকে এবং তাঁর মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ি ফাঁকা পেয়ে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, রাজি না হওয়ায় তাঁকে এবং তাঁর মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য নদিয়ার ফুলিয়া বেলঘড়িয়া এলাকায়। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিল অভিযুক্ত যুবক। তাঁর দিকে খারাপ নজর ছিল তাঁর। যুবতীর শ্বশুরবাড়ির পাশেই যুবকের বাড়ি। গৃহবধূর সঙ্গে অশ্লীল ভিডিও করার প্রস্তাব দিত যুবক। কিন্তু তাঁর কোনও প্রস্তাবেই রাজি হননি গৃহবধূ।

স্থানীয় সূত্রের খবর, নির্যাতিতা গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকে। সেই সুযোগেই এমন কুপ্রস্তাব দিত ওই যুবক। গতকাল বাড়িতে একা ছিলেন ওই মহিলা। অভিযোগ, সেই সুযোগেই মহিলার ঘরে ঢুকে যায় অভিযুক্ত। ঘরের দরজা বন্ধ করে দেয়। মহিলাকে যৌন হেনস্থার চেষ্টা করে। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে তাঁর মুখ চেপে ধরে যুবক। এরপর তিনি ফোন করতে গেলে তাঁর মোবাইলও ভেঙে ফেলে যুবক।

চিৎকার শুনে ওই যুবকের পরিবারের লোকজন ছুটে আসেন। তাঁরা যুবককে না পিটিয়ে উল্টে ওই গৃহবধূ এবং তাঁর মাকে মারধর করে। যা শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তখনই পালায় অভিযুক্ত ও তাঁর পরিবারের লোকজন। এরপর গোটা ঘটনার বিবরণ জানিয়ে শান্তিপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ওই গৃহবধূ। এখন তাঁরা চাইছেন, প্রশাসন সঠিক তদন্ত করে আইনত ব্যবস্থা গ্রহণ নিক। যুবকের কঠিন শাস্তি হোক।

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

কী কাণ্ড! ‘টক্সিক’ মুক্তির আগেই ন্যাড়া হয়ে গেলেন নয়নতারা, ভাইরাল ছবি ঘিরে শোরগোল

‘একবছর পর পরীক্ষায় বসব, পাস না করলে ক্ষমা চাইব’, পুরুলিয়া থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

পাকিস্তানের স্বাধীনতা দিবসে বাজছে ভারতীয় দেশাত্মবোধক গান, ট্রোলের মুখে পাক অভিনেত্রীরা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাবা হলেন গায়ক-সুরকার অনুপম রায়, স্ত্রী প্রস্মিতার কোলে ছেলে এল না মেয়ে?

‘কোনও দুর্নীতি নয়, স্বচ্ছতার সঙ্গেই নিয়োগ হবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ভাঙল ২০১১ সালের রেকর্ড

নবীনের টিমে পীযূষ-স্মৃতি, বিজেপিতে গুরুত্ব বাড়ল বসুন্ধরার, পদ হারালেন অমিত মালব্য

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় শীর্ষ আদালতে বড় স্বস্তি রাহুল গান্ধির