দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুটির বেশি সন্তান নিতে পারবেন না রাজ্যের বাসিন্দারা। পশ্চিমবঙ্গেও শুরু হবে হাম দো হামারে দো পলিসি। সেই বিষয়ে কড়া আইন আনছে রাজ্য সরকার। আজ, সোমবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কেন এই পলিসি? স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন প্রসূতি মৃত্যু ঠেকাতেই এমন আইন আনার কথা ভাবছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গে প্রসূতি মৃত্যুর অন্যতম কারণ অপ্রাপ্তবয়স্ক গর্ভধারণ বা ১৮ বছর বয়স হওয়ার আগেই অন্তঃসত্ত্বা হয়ে যাওয়া! দ্বিতীয়ত, একজন মায়ের অগুণতি সন্তানের জন্ম দেওয়া! যার ফলে প্রসূতি মৃত্যুর হার বাড়ছে রাজ্যে। সেটা ঠেকাতেই এমন পদক্ষেপ রাজ্যের। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, সম্প্রতি ১৩ নম্বর এমনকী ১৪ নম্বর সন্তানের জন্ম দিতে প্রসূতি মৃত্যুর খবর এসেছে পশ্চিমবঙ্গের কিছু জেলা থেকে। তাঁরা প্রত্যেকেই সংখ্যালঘু শ্রেণির! বেশিরভাগ প্রসূতি মৃত্যু হয় মুর্শিদাবাদের সূতি ব্লকে। তাই সেই অবস্থা ঠেকে রাজ্যকে ফেরাতে হবে।

আরও পডুন: ‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

আজ, সোমবার স্বাস্থ্য়ভবনে একাধিক বিষয়ে নিয়ে বৈঠকে বসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেখানেই উঠে এসেছিল প্রসূতি মৃত্যু প্রসঙ্গ। তারপরে দুই সন্তানের পলিসি নেওয়ার কথা বলেন স্বাস্থ্য আধিকারিকরা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘দুটো মাত্র সন্তান নিন। দুটি সন্তান হয়ে গেলে, স্থানীয় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে আসুন। রাজ্য সরকার বিনামূল্যে গর্ভ নিরোধকের ব্যবস্থা করে দেবে।’ এরই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ১০০টি সরকারি হাসপাতালে অমৃত ফার্মেসি থাকবে। এর মাধ্যমে বিভিন্ন ওষুধ এবং চিকিৎসাসামগ্রী ৫০-৮০ শতাংশ ছাড়ে কেনা যাবে। সরকারি হাসপাতালে এই ফার্মেসি চালু করার জন্য একটি কোম্পানির সঙ্গে মৌচুক্তি স্বাক্ষর করেছে রাজ্য সরকার। ক্যানসারের ওষুধ, চোখের লেন্স কম টাকায় পাওয়া যাবে। রাজ্যের এরকম প্রায় ১০০ টি ফার্মেসি চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যেই।

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া