পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

Share:

 নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা রাজধানী দিল্লিতে। একটি পেট্রোল পাম্পে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয়েছে  তিন জনের। আহত হয়েছেন আরও তিন জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়ে ব্যপক আতঙ্ক। আহতদের অবস্থা আশঙ্কাজনক। 

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  দিল্লির টিকরি কালান মেট্রো স্টেশনের কাছে ঘটেছে বিকাল ৩:৪৬ মিনিটে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায়। জানা গিয়েছে, একটি ট্রাকে CNG সিলিন্ডার ভরা হচ্ছিল। সেই সময় আচমকাই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, পাম্পে CNG রিফিল করার সময়ই এই বিস্ফোরণ ঘটে।  নিহতদের মধ্যে একজনকে পশ্চিম দিল্লির বাবা হরিদাস কলোনির বাসিন্দা মনীশ হিসেবে শনাক্ত করা হয়েছে। তার বয়স ছিল ২৫ বছর। 

আরও পড়ুন: মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

ঠিক কী কারণে CNG সিলিন্ডারে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রিফিলিংয়ের সময় কোনও প্রযুক্তিগত ত্রুটি হয়েছিল কি না, নাকি অন্য কোনও কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে।  দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।  

 

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী