মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালতে হাজির না হওয়ায় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল। ভারতীয় সেনা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মহিলাদের নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের অভিযোগে দায়ের মামলায় আজ বুধবার এই নির্দেশ দিয়েছে কৃষ্ণনগর আদালত। কৃষ্ণনগর আদালতের বিচারক দিব্যেন্দু দাস এই পরোয়ানা জারি করেন। মামলাকারীর অভিযোগ, আদালত থেকে একাধিকবার সমন পাঠানো হলেও মহুয়া সশরীরে হাজির হননি। সেই কারণেই শেষ নির্ধারিত হাজিরার দিন তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে।

কৃষ্ণনগরের নাজিরাপাড়ার বাসিন্দা চয়ন নন্দী মহুয়ার বিরুদ্ধে মামলা করেছিলেন। তাঁর আইনজীবী শীর্ষেন্দু দাসের দাবি, মহিলাদের তুলসীমালা, বোরখা ও হিজাব পরানো নিয়ে মন্তব্য করেছিলেন সাংসদ। একই সঙ্গে সেনাবাহিনী ও জওয়ানদের নিয়েও তাঁর মন্তব্য নিয়ে আপত্তি জানানো হয়। মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মহুয়ার মন্তব্যের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। মহিলাদের শালীনতা ক্ষুণ্ণ করা থেকে শুরু করে ধর্মীয় ভাবাবেগে আঘাত, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ তৈরি করা এবং ভয় দেখানোর মতো অভিযোগও আনা হয়েছে। আইনজীবীর বক্তব্য, এই মামলায় মহুয়ার নামে একাধিক বার সমন জারি হয়েছিল। তাঁকে কৃষ্ণনগর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কোনও শুনানিতেই তিনি হাজির হননি। এরপরই বিচারক দিব্যেন্দু দাস গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন: জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

মামলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। ঘৃণাভাষণ সংক্রান্ত অভিযোগও রয়েছে বলে মামলাকারীর আইনজীবীর দাবি। এর আগে অন্য একটি মামলায় নদিয়ার হোগলবেড়িয়া থানায় হাজিরা দিতে গিয়েছিলেন মহুয়া। সেই রাতে কৃষ্ণনগরের সার্কিট হাউসে ছিলেন তিনি। সেখানে তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে। প্রশাসনের বিরুদ্ধে রাতে তাঁকে সার্কিট হাউস ছাড়তে বলার অভিযোগও করেছিলেন সাংসদ। সেই সময় সার্কিট হাউসের বাইরে বিজেপি কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখান। পুরো ঘটনা নিয়ে সমাজমাধ্যমে একাধিক ভিডিয়ো প্রকাশ করেছিলেন মহুয়া। পরে লোকসভার স্পিকারকেও চিঠি দিয়েছিলেন তিনি।

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা