দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজধানীর একটি সিএনজি পাম্পে সিলিন্ডার রিফিল করার সময় আচমকা  বিস্ফোরণে ঝলসে তিনজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরও তিনজন। আজ বুধবার (১৯ অগস্ট) বিকেলে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির টিকরি কালান মেট্রো স্টেশনের কাছে। নিহতরা হলেন মণীশ (২৫), ব্রহ্মজিৎ (৩৪) ও সানি (৩০)। এদের মধ্যে প্রথমজন অর্থা‍ৎ মণীশ দিল্লির বাবা হরিদাস কলোনির বাসিন্দা। আর বাকি দুজন নিজামপুরের। আহত তিনজনের অবস্থা সঙ্কটজনক। তাঁদের মুন্ডকার সিডি গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘এদিন বিকেলে দুর্ঘটনাগ্রস্থ সিএনজি পাম্পটিতে ট্রাকের সিএনজি সিলিন্ডারে গ্যাস ভরছিলেন। ঠিক তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। ট্রাকটিতে গ্যাস ভরছিলেন মণীশ। আশেপাশে দাঁড়িয়েছিলেন আরও পাঁচ জন। ঘটনাস্থলেই মারা যান মণীশ। ঝলসে গুরুতর জখম হন আরও পাঁচজন। তাঁদের উদ্ধার করে মুন্ডকার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্রহ্মজি‍ৎ ও সানি। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দমকলের ছয়টি ইঞ্জিন বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’

দিল্লির দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ‘বিকেল ৩টা ৩৭ মিনিটে সিএনজি পাম্পটিতে সিলিন্ডার বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঘটনাস্থলে ছয়টি দমকলের গাড়ি পাঠানো হয়। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণভয়ে ছোটাছুটি শুরু করে দেন। গ্যাস রিফিলিংয়ের প্রক্রিয়া, সিলিন্ডারের অবস্থা এবং ঘটনায় ব্যবহৃত অন্যান্য সরঞ্জামগুলিও তদন্তের আওতায় রয়েছে।’

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের