মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   দীর্ঘদিন ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে । প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অনুপস্থিত ছিলেন তিনি। আর ঠিক সেই সময়েই ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পকে প্রেসিডেন্টের পাশে নিয়মিত দেখা যাওয়ায় মার্কিন সংবাদমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও মেলানিয়ার অনুপস্থিতি এবং হার্পের ঘনিষ্ঠ উপস্থিতির মধ্যে কোনও সরাসরি সম্পর্ক রয়েছে এমন কোনও প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে ট্রাম্পের সঙ্গে নাটালি হার্পের ঘনিষ্ঠতা সকলের নজর কেড়েছে।  

সদ্য প্রয়াত রিপাবলিকান নেতা ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যেও উপস্থিত ছিলেন না মেলানিয়া। ২৮ জুলাইয়ের ওই অনুষ্ঠানের চার দিন আগেই হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনারে অনুপস্থিত ছিলেন তিনি। এমনকি ২২ জুলাই মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানে নিহত চার মার্কিন সেনার মরদেহ গ্রহণের আনুষ্ঠানিক অনুষ্ঠানেও ট্রাম্পের পাশে দেখা যায়নি ফার্স্ট লেডিকে। মেলানিয়ার অনুপস্থিতির পাশাপাশি এখন আলোচনায় উঠে এসেছে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের নাম। সাম্প্রতিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সফর ও কর্মসূচিতে প্রেসিডেন্টের সঙ্গে দেখা গিয়েছে ৩৫ বছর বয়সি হার্পকে। তিনি ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্ট পরিচালনায় সহযোগিতা করেন। ১১ ও ১৬ আগস্ট তাঁকে ট্রাম্পের সঙ্গে মেরিন ওয়ানে যাত্রা করতেও দেখা যায়। ২২ জুলাই নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণের অনুষ্ঠানেও প্রেসিডেন্টের পাশে ছিলেন তিনি। মে মাসে ট্রাম্পের চীন সফরেও তাঁর সফরসঙ্গী ছিলেন হার্প। সেই সফরে মেলানিয়া অংশ নেননি। 

এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, মেলানিয়াকে সর্বশেষ জনসমক্ষে দেখা যায় ১৯ জুলাই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনাল দেখতে সেদিন ট্রাম্পের সঙ্গে ছিলেন তিনি। এর আগে ১৪ জুন হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ফ্রিডম ২৫ অনুষ্ঠানে দেখা গিয়েছিল মেলানিয়াকে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারিতেও সামরিক বাহিনীর একটি বিশেষ দলকে সম্মান জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। 

আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

 উল্লেখ্য, ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদের তুলনায় দ্বিতীয় মেয়াদে মেলানিয়ার প্রকাশ্য উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে এনবিসি নিউজ। মেলানিয়ার এক উপদেষ্টার বক্তব্য, ফার্স্ট লেডি জনসমক্ষে কতবার দেখা গেলেন, তার চেয়ে তিনি কী কাজ করছেন এবং সেই কাজের ফলাফলকে বেশি গুরুত্ব দেন। বর্তমানে মেলানিয়া তাঁর বেশির ভাগ সময় ফ্লোরিডা এবং নিউইয়র্কে কাটাচ্ছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের