দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে গঠিত দুই কমিশনকে আরও শক্তিশালী করার পথে শুভেন্দু অধিকারীর  সরকার। সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে এই দুই কমিশনের কাজের পরিধি ও ক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রাজ্য সরকারের দাবি, অতীতের অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। 

কমিশনের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৭৭টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব দেওয়া হয়েছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রাতিষ্ঠানিক স্তরে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ও তদন্তের পরিকাঠামো জোরদার করতে। অন্যদিকে নারী নির্যাতন সংক্রান্ত কমিশনের পরিকাঠামো মজবুত করতে ৬৮টি নতুন পদ তৈরি করা হচ্ছে।  দুই কমিশন মিলিয়ে মোট ১৪৫টি নতুন পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে। 

 আরও পড়ুন: মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

সূত্রের খবর, প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংক্রান্ত কমিশনের আওতায় সরকারি দফতর থেকে শুরু করে পঞ্চায়েত স্তর পর্যন্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হবে। সরকারি প্রকল্প, নির্মাণকাজ, পরিষেবা প্রদান, ঘুষ, কাটমানি, সরকারি অর্থের অপব্যবহার এবং সাধারণ মানুষ প্রতারিত হওয়ার মতো অভিযোগও তদন্তের আওতায় আসতে পারে। বন্যা পরিস্থিতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা সবটাই খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।    

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড