iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরের পাহাড় থেকে ঝাঁপ দিয়ে  কিশোরের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ছেলেকে বাঁচাতে গিয়ে তার বাবাও প্রাণ হারান। স্বামী ও সন্তানকে হারানোর শোকে পাহাড় থেকে ঝাঁপ দেন মা’ও।  ভয়াবক এই ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রাথমিকভাবে iPhone-এর  ইএমআই নিয়ে বাবার সঙ্গে ছেলের বিবাদকে এই মর্মান্তিক ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হলেও, পুলিশের তদন্তে উঠে  এসেছে আরও কিছু পারিবারিক জটিলতার কথা। জানা গিয়েছে, ১৯ বছরের কুণাল চন্দগুড়ে গত বছরও একই পাহাড় থেকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তখন পুলিশ তাঁকে বুঝিয়ে নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। এবার অবশ্য সেই চেষ্টা সফল হয়নি।

ঘটনাটি ঘটে শুক্রবার (২১ অগস্ট) ছত্রপতি সম্ভাজীনগরের তিসগাঁও এলাকার খাভদ্যা পাহাড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুণাল একটি iPhone কিনেছিলেন। কিন্তু মাসিক কিস্তি মেটাতে সমস্যায় পড়েন তিনি। এই বিষয়টি নিয়ে বাবার সঙ্গে তাঁর তর্ক হয়। এরপরই বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ের দিকে চলে যান কুণাল। প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে ফিরে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন তাঁর বাবা-মা এবং স্থানীয়রা। কিন্তু শেষ পর্যন্ত কুণালকে থামানো যায়নি। তাঁর বাবা মুরলিধর ছেলেকে ধরে নিরাপদে সরিয়ে আনার চেষ্টা করলে দু’জনেই ভারসাম্য হারিয়ে খাদে পড়ে যান। তদন্তে নেমে হাতে এসেছে বেশ কিছু তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছে কয়েক বছর আগে তাদের পরিবারের বড় ছেলের মৃত্যু হয়  এবং তার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হওয়া নিয়েও পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি ছিল। কুণালের বাবা পেশায় গাড়িচালক এবং দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতেন বলে জানা গিয়েছে। ঘটনার দু’দিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন, এরপর ফের পারিবারিক বিবাদ শুরু হয়। 

আরও পড়ুন: কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

আরও রহস্য তৈরি করেছে কুণালের মা সঙ্গীতার সোশ্যাল মিডিয়া পোস্ট। সেখানে তিনি পারিবারিক সম্পত্তি এবং পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করার অভিযোগ তুলেছিলেন। পুলিশ সেই পোস্টে তিনি কাদের কথা বলেছেন এবং তার সঙ্গে বর্তমান ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। তার একটি ইউটিউব চ্যানেল ছিল, যার সাবস্ক্রাইবারের সংখ্যা ২৯,০০০-এরও বেশি। সঙ্গীতা একটি ভিডিওতে বলেছিলেন, ‘তুমি আমার ও আমার ছেলের সম্পত্তির অধিকার কেড়ে নিয়েছ। তুমি ভাই-বাবাকে কখনো এক হতে দাওনি। তুমি আমার সুখী পরিবারকে ধ্বংস করে দিয়েছ। তুমি আমার পরিবারে বিষ মিশিয়েছ… তুমি আমার ছেলেকে তার বাবা-মা থেকে আলাদা করে দিয়েছ। এই পাপের জন্য তোমার পরবর্তী সাত প্রজন্ম কষ্ট পাবে। এটাই আমার অভিশাপ।’ 

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে