গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী বছর থেকেই তাঁর টিভিকে সরকার ২.৫ লক্ষ টাকার কম বার্ষিক আয়ের পরিবারগুলিকে বছরে তিনটি এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদান করবে, সম্পূর্ণ বিনামূল্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোম সকালে সুখবর! একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের। যার মধ্যে রয়েছে, সরকারের তরফ থেকে বছরে তিনটি করে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার পাওয়ার সুবিধা, রয়েছে রূপান্তরকামী ব্যক্তিদের বিনামূল্যে বাস ভ্রমণের সুবধার মতো একগুচ্ছ প্রকল্প। যদিও বিনামূল্যে গ্যাস পাবেন শুধুমাত্র ২.৫ লক্ষ টাকার কম বার্ষিক আয়ের পরিবারগুলি। ২০২৭ থেকে এই সুবিধা পাবেন তাঁরা। হ্যাঁ, সোমবার (২৪ অগস্ট) সকালে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়।

আগামী বছর থেকেই তাঁর টিভিকে সরকার ২.৫ লক্ষ টাকার কম বার্ষিক আয়ের পরিবারগুলিকে বছরে তিনটি এলপিজি গ্যাস সিলিন্ডার প্রদান করবে, সম্পূর্ণ বিনামূল্যে। চলতি বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ২০৮টি আসন জিতে বিশাল ব্যবধানে জয়লাভ করে বিজয়ের টিভিকে সরকার। যদিও সরকার গড়তে তার দলের আরও ১০ আসনের দরকার ছিল। শেষমেশ কংগ্রেস ও সিপিআইএম শর্তসাপেক্ষে তাদের ১১টি আসন দেওয়ার পর তামিলভূমে সরকার গঠন করতে সক্ষম হয়েছে বিজয়ের দল। আর নতুন সরকারের মুখ্যমন্ত্রী হন অভিনেতা জোসেফ বিজয়। সরকার গঠনের আগেই বিজয় তামিলনাড়ুবাসীদের জন্যে একগুচ্ছ জনকল্যাণমূলক প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন। সেটাই আস্তে আস্তে পূরণ করছেন বিজয়।

সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, ‘২০২৭ সালের পোঙ্গলের সময় থেকে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রকল্প চালু হবে। ‘অন্নপূর্ণা সুপার সিক্স’ নামের এই প্রকল্পটি প্রায় ১.৩০ কোটি পরিবারকে উপকৃত করবে। এর জন্য রাজ্য কোষাগার থেকে বছরে আনুমানিক ৪,০০০ কোটি টাকা খরচ হবে। এই প্রকল্পের অধীনে, তিনটি সিলিন্ডার কেনার পর সেগুলির মূল্য সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। পাশাপাশি রূপান্তরকামী ব্যক্তিরা বিনামূল্যে বাস ভ্রমণের সুযোগ পাবেন। মহিলাদের জন্য ‘ভেট্ট্রি পায়ানা থিত্তম’ প্রকল্পের পরিধি প্রসারিত করা হবে। যার ফলে মহিলারা শুধু সাধারণ বাসেই নয়, এক্সপ্রেস, এলএসএস-ডিলাক্স বাসগুলিতেও বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। আমাদের সরকারের এই সম্প্রসারিত প্রকল্পটি ২ অক্টোবর থেকে চালু হবে।’ এছাড়া প্রস্তাবিত পারান্দুর বিমানবন্দর প্রসঙ্গে বিজয় বলেন, ‘কেন্দ্রের প্রস্তাবিত পারান্দুর বিমানবন্দরের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন অনেকে, আমি সকলের পাশে আছি। কৃষকরাই দেশের মেরুদণ্ড। নতুন বিমানবন্দর এমন জায়গায় নির্মাণ করা উচিত, যেখানে কোনও পরিবারের বাস্তুচ্যুত হওয়ার ভয় থাকবে না। সরকার নতুন চেন্নাই বিমানবন্দরের জন্য বিকল্প স্থান খতিয়ে দেখছে। ইতিমধ্যেই কয়েকটি সম্ভাব্য স্থান  চিহ্নিত করা হয়েছে।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের