গরু পাচারকাণ্ডে আবারও কেষ্টকে তলব সিবিআইয়ের

ফের এদিন সিবিআই অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে আগামী ১৪ মার্চ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য। গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতেই এই তলব।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই নিয়ে তৃতীয়বার। বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondol) নোটিস পাঠিয়ে কলকাতার(Kolkata) নিজাম প্যালেসে তলব করল সিবিআই(CBI)। গরু পাচার(Cattle Smuggling) কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতেই এই তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১৪ মার্চ বেলা ১১টা নাগাদ অনুব্রতবাবুকে নিজাম প্যালসে(Nijam Palace) তলব করেছে সিবিআই। সঙ্গে তাঁরা এটাও জানিয়ে দিয়েছে বিগত দুইবারের মতো এবারেও অনুব্রতবাবু না এলে তাঁরা আদালতকে গোটা বিষয়টি জানাবেন ও প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন অনুব্রতবাবুর বিরুদ্ধে।   

গরু পাচারকাণ্ডে সিবিআই এর আগে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদেই অনুব্রত মণ্ডলের নাম পেয়েছে সিবিআই। সেই সূত্রেই তাঁরা বীরভূম জেলা তৃণমূলের সভাপতিকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চান। গরুপাচার মামলায় এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সিবিআই তলব করেছিল অনুব্রতবাবুকে। নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেদিন হাজিরা এড়িয়ে গিয়েছিলেন বীরভূমের এই দাপুটে নেতা। পরে সিবিআই আবার তাঁকে ২৫ ফেব্রুয়ারি হাজিরার নোটিস দেয়। সেই সময় অনুব্রতবাবু তাঁর শারীরিক অবস্থার বিষয়টি তুলে ধরে হাজিরা এড়িয়ে যান। তবে সেদিন তাঁর তরফে আইনজীবী আদালতের দ্বারস্থ হন। আদালতে জানানো হয়, গরু পাচার মামলায় তদন্তে সহযোগিতা করতে রাজি আছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তিনি শারীরিক ভাবে অসুস্থ। তাই হাজিরা দিতে পারছেন না। কিন্তু তার মানে এই নয় যে, তিনি হাজিরা এড়াতে চান। তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু কলকাতায় সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, শারীরিক অসুস্থতার জন্য। বোলপুরে বাড়ির কাছাকাছি কিংবা কাছাকাছি কোথাও ডাকা হোক তাঁকে। এই মর্মেই আদালতকে চিঠি দেন অনুব্রত মণ্ডলের আইনজীবী।

কিন্তু সেই চিঠির তোয়াক্কা না করেই ফের এদিন সিবিআই অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে আগামী ১৪ মার্চ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য। এর পাশপাশি অনুব্রত মন্ডলের দেহরক্ষী সাইগেলে হোসেনকেও এদিন তলব করা হয়েছিল। কিন্তু এদিন দেহরক্ষীও হাজিরা এড়িয়েছেন। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে আইনজীবী মারফৎ চিঠি পাঠিয়েছিলেন তিনিও। মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডলের তরফে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁর আইনজীবী। সেখানেই তাঁরা তাঁদের বক্তব্য তুলে ধরতে পারেন।

চিনের ৪০ তলা বহুতলে ভয়াবহ আগুন, মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

দীপাবলিতে হাতে আতশবাজি ফেটে প্রাণ গেল ১০ বছরের খুদের 

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক