রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিনের শুরুটা কীভাবে হচ্ছে, তা শরীরের বিপাকক্রিয়া এবং রক্তে শর্করার মাত্রার উপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ডায়াবেটিস বা রক্তে শর্করা নিয়ন্ত্রণের সমস্যা থাকলে ব্রেকফাস্ট করার আগেই রক্তে শর্করা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে এই কয়েকটি ভুল অভ্যাস। সকালে ঘুম থেকে ওঠার পর দীর্ঘ সময় শরীরে জল না যাওয়ায় ডিহাইড্রেশন হতে পারে। শরীরে জলের ঘাটতি হলে রক্তে শর্করার ঘনত্ব কিছুটা বেড়ে যেতে পারে। তাই ঘুম থেকে ওঠার পর পর্যাপ্ত জল  থাওয়ার করার অভ্যাস তৈরি করা জরুরি।

সকালে ঘুম থেকে উঠেই চিনি দেওয়া চা, কফি বা অন্য কোনও মিষ্টি পানীয় খেলে শরীরে দ্রুত চিনি প্রবেশ করে। বিশেষ করে খালি পেটে এই ধরনের পানীয় রক্তে শর্করার ওঠানামা বাড়াতে পারে। চিনি কমিয়ে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিকল্প বেছে নেওয়া ভালো। ব্যস্ততার কারণে অনেকেই সকালে ব্রেকফাস্ট করেন না বা অনেক দেরিতে খান। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে শরীরে হরমোনের পরিবর্তন হতে পারে এবং কিছু মানুষের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তাই নিয়মিত সময়ে পুষ্টিকর ব্রেকফাস্ট করার চেষ্টা করা উচিত। সকালের হালকা শারীরিক সক্রিয়তা শরীরকে দিনের জন্য প্রস্তুত করতে সাহায্য করে। দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা বা একেবারেই হাঁটাচলা না করার অভ্যাস রক্তে শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে উপকারী নয়। তবে ডায়াবেটিস থাকলে ব্যায়ামের ধরন ও সময় ব্যক্তিভেদে আলাদা হতে পারে।

শুধু খাবার নয়, ঘুমের অভ্যাসও রক্তে শর্করার সঙ্গে সম্পর্কিত। পর্যাপ্ত ঘুম না হলে শরীরের ইনসুলিন সংবেদনশীলতার উপর প্রভাব পড়তে পারে। ফলে সকালে রক্তে শর্করা বেশি থাকার প্রবণতা দেখা দিতে পারে। সকালের রুটিনে পর্যাপ্ত জল, নিয়মিত ঘুম, পরিমিত শারীরিক সক্রিয়তা এবং কম চিনি ও বেশি পুষ্টিসমৃদ্ধ খাবার রাখার চেষ্টা করুন। এর পাশাপাশি ডায়াবেটিস থাকলে নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা গুরুত্বপূর্ণ।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল