হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

হিলাদের পরা যাবে না কোনও গহনা, পুরুষদের অলঅয়েজ ক্লিন শেভড, ফিট এন্ড ফাইন থাকতে হবে, এবার হাসপাতালে নার্সিং কর্মীদের ‘লুক’ কেমন হবে, তা বেঁধে দিল রাজ্যের স্বাস্থ্যদফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলাদের পরা যাবে না কোনও গহনা, পুরুষদের অলঅয়েজ ক্লিন শেভড, ফিট এন্ড ফাইন থাকতে হবে, এবার হাসপাতালে নার্সিং কর্মীদের ‘লুক’ কেমন হবে, তা বেঁধে দিল রাজ্যের স্বাস্থ্যদফতর। পোশাক সংক্রান্ত নয়া ‘গাইডলাইনে সরকারি হাসপাতালের সমস্ত মহিলা নার্সদের ‘স্মল ক্যাপ’ পরার করাও বলা হয়েছে। তবে এই স্মল টুপি পরা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কেননা কোভিডের আগে ট্র্যাডিশনাল টুপি পরতেন নার্সরা। সেটা ছিল লম্বা, তিনকোণা। তাই স্মল ক্যাপ কী, তা বুঝতে পারছেন না নার্সিং কর্মীরা।

স্মল-ক্যাপ বিতর্ক নিয়ে বঙ্গে নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি জানিয়েছে, ‘নয়া সার্কুলারে হাসপাতালের স্টাফ নার্সদের স্মল ক্যাপ পরতে বলা হয়েছে। কিন্তু সরকারি হাসপাতালের নার্সরা কোনওদিন স্মল ক্যাপ পরতেন না। ফলে বিভ্রান্তি তৈরি হয়েছে। তাই ‘স্মল ক্যাপ’টা কী ধরনের টুপি, তা পরিষ্কার করে বলতে হবে আধিকারিকদের। মত নিতে হবে নার্সদেরও। কোভিডের আগে ট্র্যাডিশনাল টুপি পরা হত, সেটিকে বলা হত ‘ট্র্যাডিশনাল ট্রায়াঙ্গল ক্যাপ’। কিন্তু কোভিডে জীবাণু ছড়ানোর আশঙ্কায় ওই টুপি বাদ দেওয়া হয়েছে। কাচাকাচির ঝঞ্ঝাটের জন্য কোভিড পরবর্তী সময় থেকে সার্জিকাল ক্যাপ পরছেন নার্সরা। এসব ‘ইউজ অ্যান্ড থ্রো’। একবার ব্যবহার করে ফেলে দেওয়া যায়। এক্ষেত্রে ‘স্মল ক্যাপ’ নিয়ে নতুন করে স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিভ্রান্তের সৃষ্টি হয়েছে। এটা এখন পরিষ্কার করতে হবে আধিকারিকদের।’

এছাড়া স্বাস্থ্য দফতরের নয়া সার্কুলারে আরও বলা হয়েছে, এবার থেকে মহিলা নার্সদের কোনওরকম অলংকার পরা যাবে না। তবে বিবাহিত নার্সরা শাঁখা-পলা, ছোট্ট নাকের রিং পরতে পারবেন, বাড়তি আর কোনও গহনা পরতে পারবেন না। পুরুষ নার্স্দের (স্টাফ নার্স গ্রেড টু মেল) কালো ঢাকা জুতো পরতে হবে। চুল ছোট করে ছাঁটতে হবে। দাঁড়ি-গোফ কেটে প্রতিদিন হাসপাতালে উপস্থিত হতে হবে। আর মহিলা স্টাফ নার্সদের ‘স্মল ক্যাপ’ বা ছোট টুপি পরতে হবে। এক্ষেত্রে বহু নার্সরা জানিয়েছেন, তাঁরা পোশাকবিধি মেনে গহনা না পরলেও স্মল ক্যাপ পরতে পারবেন না তাঁরা। সেক্ষেত্রে সার্জিক্যাল ক্যাপই থাকুক। একতরফা সিদ্ধান্ত নেওয়া যায় না। আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে স্বাস্থ্যদফতরকে। এর আগে বর্ধমান মেডিক্যাল কলেজে পরিদর্শন গিয়ে নার্সদের সঠিক পোশাক নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়।  নার্সিং স্টাফরা ঠিকমতো ইউনিফর্ম পরছেন না দাবি তুলে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে ভৎর্সনা করেছিলেন।

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখল নিয়ে সরব দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

‘ব্রা পরে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন?’ বিতর্কের জেরে সরানো হল কৃতি শ্যাননের বিজ্ঞাপন

জমি-বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি! কুয়ো থেকে উদ্ধার কিশোরের নিথর দেহ

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা

পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত