ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

ক্লাবের ঘর ভাড়া করে চলছে অবৈধ গ্যাসের ব্যবসা। ডিইবি ও বনগাঁ পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি গ্যাস সিলিন্ডার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্লাবের ঘর ভাড়া করে চলছে অবৈধ গ্যাসের ব্যবসা। ডিইবি ও বনগাঁ পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি গ্যাস সিলিন্ডার। চাঞ্চল্যকর ঘটনা  বনগাঁ থানার অন্তর্গত মতিগঞ্জ কাঠালতলা এলাকায়। সেখানকার একটি ক্লাবের ঘর থেকে উদ্ধার হয়েছে বেআইনিভাবে মজুত রাখা ১৪ টি গ্যাস সিলিন্ডার। সঙ্গে উদ্ধার হয়েছে গ্যাস রিফাইলিং করার যন্ত্র ও ক্যাশ মাপার জন্য ইলেকট্রিক মিটার।

ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্লাবের ওই ঘরটি মিঠুন নামে একজন ব্যক্তি বছরখানেক আগে ভাড়া নিয়েছিল। বলেছিলেন, তিনি ওই অটো মেরামতের কাজ করবেন। আমাদের কাছে আর কোনও তথ্য ছিল না। ক্লাবের কেউ ঘুনাক্ষরেও জানতে পারেনি যে, ওই ঘরে কাজের নামে অবৈধ গ্যাস বিক্রির কারবার চালাচ্ছিল ওই ব্যক্তি। এদিন ক্লাবের থেকে যে ১৪টি গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছে, তার মধ্যে চারটি ভরা ও দশটি খালি ছিল। ঘটনার খবর জানাজানি হওয়া মাত্রই পালায় মিঠুন। তাঁকে খুঁজতে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

ক্লাব কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, ‘নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে আমরা মিঠুনকে রুম ভাড়া দিয়েছিলাম। তিনি পেশায় অটো চালক ছিলেন। আমরা প্রথম প্রথম তার ওই ব্যবসা নিয়ে কোনও নাক গলাইনি। তবে মাস কয়েক আগে আমাদের কাছে তথ্য আসে যে, ওই ঘর ভাড়া নিয়ে কোনও বেআইনি কাজ করছেন মিঠুন। এরপরেই তাঁকে আমরা ঘর ছেড়ে দিতে বলি। তখন মিঠুন আরও কয়েকদিন আমাদের কাছে সময় চায়। বলে তার ঘরে অনেকগুলি জিনিস রয়েছে ধীরে ধীরে সেগুলি নিয়ে যাওয়ার পর তিনি ঘরটি ছেড়ে দেবেন। এরপর থেকেই তার আর কোনও পাত্তা নেই। এরপর আজ আমরা পুলিশকে খবর দিই। তাঁরা এসে দরজা ভাঙতেই ঘর থেকে ১৪ টা গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। মনে হচ্ছে, মিঠুন বেআইনিভাবে গ্যাস বিক্রির কাজ করত। লোকচক্ষুর আড়ালে ক্লাবের ঘরে এগুলো রেখে দিত। আমরা কেউ জান্তেই পারিনি।’ পুলিশ এসে সবকটি গ্যাস উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে। 

LPG গ্রাহকদের জন্য বড় খবর! এই কাজ না করলেই বিচ্ছন্ন হবে সংযোগ

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা