প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

Share:

নিজস্ব প্রতিনিধি: মাসে মাসে মোবাইল রিচার্জ করার ঝামেলা এড়াতে চান? তাহলে আপনার জন্য আদর্শ রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর দীর্ঘমেয়াদি প্রিপেইড প্ল্যান।একবার রিচার্জ করলেই এক বছরেরও বেশি সময় পরিষেবা চালু রাখার সুযোগ মিলছে এই প্ল্যানে।

BSNL-এর ২৩৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি দীর্ঘ ভ্যালিডিটির জন্য নজর কেড়েছে। এই প্ল্যানে মোট ৪১২ দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রায় ১৩ মাসেরও বেশি সময় রিচার্জের চিন্তা করতে হবে না। আগে একই দামের প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাওয়া যেত। বর্তমানে তার সঙ্গে অতিরিক্ত ৪৭ দিন যোগ হয়েছে। দীর্ঘ ভ্যালিডিটির পাশাপাশি ডেটার সুবিধাও রয়েছে। ২৩৯৯ টাকার এই প্ল্যানে প্রতিদিন ২GB হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ফলে সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং কিংবা অন্যান্য অনলাইন কাজের জন্য নিয়মিত ডেটা পাওয়া যাবে।

শুধু ডেটা নয়, এই রিচার্জে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধাও রয়েছে। পাশাপাশি প্রতিদিন ১০০টি ফ্রি SMS দেওয়া হচ্ছে। তবে এই অতিরিক্ত ৪৭ দিনের সুবিধাটি একটি সীমিত সময়ের অফার। ৪১২ দিনের ভ্যালিডিটির এই অফার ১২ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে। তবে রিচার্জ করার আগে নিজের BSNL নম্বরে প্ল্যানটির বর্তমান সুবিধা ও প্রযোজ্যতা যাচাই করে নেওয়া ভাল, কারণ টেলিকম প্ল্যান ও অফার পরিবর্তিত হতে পারে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার