নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের  ভয়াবহ বন্যার জেরে ভেসে আসা এক মহিলার মৃতদেহ থেকে সোনার দুল খুলে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল দুই যুবককে। ঘটনাটির ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ। তদন্তের পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োটিতে দেখা যায়, কাঠের পাটাতন ও চুল ধরে জলের মধ্যে থেকে এক মহিলার দেহ টেনে তুলছেন দুই ব্যক্তি। এরপর তাঁরা মৃতার দু’কান থেকে দুল খুলে এক পাশে রেখে দেন। সেই সময় ঘটনাস্থলে বেশ কয়েক জন উপস্থিত ছিলেন। তাঁদের কয়েক জন গোটা ঘটনার ভিডিয়োও করছিলেন।পরবর্তী তদন্তে পুলিশ জানতে পারে, ওই মৃতদেহটি প্রবল বন্যার জলে ভেসে নারায়ণী নদীতে এসে পড়েছিল। ভিডিয়োর সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করা হয়। তাঁরা হলেন ২৫ বছরের মদন গুরুং এবং ৩৮ বছরের উমেশ চৌধরী। বৃহস্পতিবার ভরতপুর মহানগরীর এক নম্বর ওয়ার্ডের পোখরা বাসপার্ক এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করা হয় বলে নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর।

আরও পড়ুনঃ নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

পুলিশ জানিয়েছে, বিপর্যয়ের সময়ে মৃত বা বিপন্ন মানুষের সঙ্গে কোনও ধরনের অমানবিক আচরণ কিংবা লুটপাট বরদাস্ত করা হবে না। এ দিকে নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ধসের জেরে পরিস্থিতি আরও সঙ্কটজনক। মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯২ হয়েছে। নিখোঁজ ১,৪০০-রও বেশি। তিব্বতের গিরং বন্দরে কাদার স্রোতে বহুতল ভবন ও বাস রাখার জায়গা কার্যত চাপা পড়েছে। উদ্ধারকাজের পাশাপাশি নতুন করে ধস নামার আশঙ্কাও রয়েছে। 

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

ছবির কাহিনী ঘিরে সমালোচনার ধুম, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার