‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

রাখি-বিজ্ঞাপন বিতর্কের আবহে বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের জব্দ করলেন কৃতি শ্যানন। সেলিব্রিটি বলে মুখ বুঝে মেনে নিলেন না সবকিছু।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি-বিজ্ঞাপন বিতর্কের আবহে বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের জব্দ করলেন কৃতি শ্যানন। সেলিব্রিটি বলে মুখ বুঝে মেনে নিলেন না সবকিছু। কায়দা করে ট্রোলারদের পাল্টা জবাব দিলেন। দিন কয়েক ধরেই রাখির বিজ্ঞাপনের জন্যে ট্রোলড হচ্ছেন অভিনেত্রী। জুয়েলারি ব্র্যান্ডের ওই বিজ্ঞাপনে কৃতির পোশাকই যত নষ্টের গোড়া। যেখানে অভিনেত্রীকে একটি ব্র্যালট লেহেঙ্গায় দেখা গিয়েছিল। অভিনেত্রীর পোশাকের বুকের সামনের অংশটা উন্মুক্ত ছিল। তাতেই কটাক্ষের ঝড় ওঠে। কেউ কেউ বলেন, ব্রা পরে কে ভাইকে রাখি বাঁধেন?

রাখির মতো পবিত্র উৎসবে এমন অশ্লীল পোশাক পরে অভিনেত্রী দেশের ঐতিহ্যকে অপমান করেছেন। সংস্কৃতির সঙ্গে তাঁর পোশাক বেমানান। এছাড়া বিজ্ঞাপনে রাখি পরানোর সময়ে অভিনেত্রীর হাতে পুজোর থালা দেখা যায়নি। তাতেও সমালোচিত হন তিনি। বিতর্ক চরমে উঠতেই মুখ খোলেন কৃতি। জানান, দেশের সংস্কৃতি কারও পোশাকে থাকে না, থাকে নারীর মনে। উৎসবের আসল অর্থ তার আচার-অনুষ্ঠান এবং অনুভূতির মধ্যে নিহিত, পরিহিত পোশাকে নয়। এরপর জুয়েলারি ব্র্যান্ডটিও দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে গণমাধ্যম থেকে তাঁদের বিজ্ঞাপনটি তুলে নেয়। এবার রাখি বন্ধনের দিন বোনের হাতে রাখি বেঁধে আবারও বিতর্ক উস্কে দিলেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by Kriti Sanon 🦋 (@kritisanon)

রাখি বেঁধে দুটি হাতের ছবি পোস্ট করে মজা করে অভিনেত্রী লিখলেন, ‘যদিও রাখি ফ্যাশন কমিটি এখনও বৈঠক করে যাচ্ছে, কিন্তু আমরা আসল গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপরই মনোযোগ দিচ্ছি। সবাইকে রাখির শুভেচ্ছা।’ আসলে ওই বিজ্ঞাপনে কৃতি একটি অফ-হোয়াইট রঙের পোশাক পরেছিলেন, যার মধ্যে ছিল ব্র্যালেট-স্টাইলের ব্লাউজ, কেপ এবং ড্র্যাপড স্কার্ট। তাঁর এই সাজকেই সমালোচনা করেন সোশ্যাল মিডিয়ার একাংশ। কৃতির পোশাকের পাশাপাশি বিজ্ঞাপনটির আর একটি দিকও সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে। ভিডিওটিতে দেখা যায়, একটি কুকুর ঘেউ ঘেউ করার পর কৃতি তাকে রাখি পরাচ্ছেন। তা নিয়েও সমালোচনার ঝড় ওঠে।

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার