হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা করবে বেশ কিছু নিয়ম মেনে। হাইকোর্ট কালীঘাট তৃণমূলকে স্পষ্ট নির্দেশ দিয়েছিল, ১৫০০ কর্মী নিয়ে সভা করতে হবে। রাস্তার একদিক খোলা রাখতে হবে। যান চলাচল বন্ধ যেন না হয়, তা দেখতে হবে তৃণমূলের কর্মীদেরই। যদিও গতকাল, শুক্রবার কালীঘাট তৃণমূলের সভাতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় উঠতেই হুড়মুড় করে ভিড় এগিয়ে যায়। অভিযোগ ক্যাথিড্রাল রোডের অন্য প্রান্তের রাস্তা সেই ভিড়ের চাপে কার্যত অবরুদ্ধ হয়ে যায়। পরে খোদ তৃণমূলনেত্রীকে ট্রাফিক কন্ট্রোল করতে দেখা যায়। এবার সেই ঘটনায় আইনি বিপাকে পড়লেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আদালতের নির্দেশকে উপেক্ষা করেই ওই সভায় রাস্তা বন্ধ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুভেন্দুর হুঁশিয়ারি ‘কাউকে ছাড়া হবে না।’ 

আরও পডুন: ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

প্রসঙ্গত, ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ক্যাথিড্রাল রোডে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই এলাকায় সভার জন্য রাস্তার একটি অংশ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। পাশের লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশও ছিল। কিন্তু মমতা সভাস্থলে পৌঁছনোর পর বিপুল ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। যান চলাচলে বিঘ্ন ঘটে, আটকে পড়ে একাধিক গাড়ি, এমনকি অ্যাম্বুল্যান্স নিয়েও সমস্যা তৈরি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘটনাকেই কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে হেস্টিংস থানা তৃণমূলনেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করেছে। তার ভিত্তিতেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে কলকাতা পুলিশ। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। 

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার