ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। বিলবোর্ড খুলে ফেলা নিয়ে পুলিশ-পুরসভার সঙ্গে তৃণমূলের সংঘাতের পর এবার ওই বাড়ির মালিকপক্ষের, চুক্তির শর্ত না মেনে প্রভাব খাটিয়ে বাড়ির দু’টি তলা দখল করে রাখা হয়েছে। ২০২০ সালে তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে বাড়ি লিজ দেওয়ার চুক্তি হলেও পরবর্তীতে চুক্তির একাধিক শর্ত মানা হয়নি বলে দাবি মালিকপক্ষের আইনজীবীর।

অভিযোগ, ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের বাড়িটি ২০২০ সালে তৃণমূল যুব কংগ্রেসকে লিজ দেওয়া হয়েছিল। বাড়ির মালিক রমা দেবী গোয়েঙ্কার সঙ্গে এই চুক্তি হয়। সেই চুক্তিতে বাড়ি ব্যবহারের ক্ষেত্রে যে শর্তগুলি নির্দিষ্ট করা হয়েছিল, তার একাধিক শর্ত পরবর্তীতে লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মালিকপক্ষের আইনজীবীর দাবি, বাড়িটির দু’টি ফ্লোরের ক্ষেত্রে প্রয়োজনীয় কমপ্লিশন সার্টিফিকেট বা সিসি নেওয়ার জন্য বারবার বলা হলেও তা করা হয়নি। বরং প্রভাব খাটিয়ে ওই দুই তলা ব্যবহার করে যাওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকি বাড়ির মালিককে না জানিয়েই সেখানে বিলবোর্ড লাগানো হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

চুক্তিপত্রে তৃণমূল যুব কংগ্রেসের তরফে তৎকালীন সময়ে সই করেছিলেন জেলবন্দি তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বর্তমানে বাড়ির ব্যবহার এবং চুক্তির শর্ত নিয়ে মালিকপক্ষের সঙ্গে নতুন করে আইনি টানাপোড়েন তৈরি হয়েছে। ইতিমধ্যেই আইনি নোটিস পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তাদের আইনজীবী। এর মধ্যেই ক্যামাক স্ট্রিটের অফিসের বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। কলকাতা পুরসভার আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন। অভিযোগ ছিল, অফিসের ভিতরে এবং আশপাশে একাধিক বেআইনি হোর্ডিং ও ব্যানার রাখা রয়েছে। পুরসভার কর্মীরা বিলবোর্ড সরাতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের অভিযোগ, কোনও নোটিস না দিয়েই রাজনৈতিক উদ্দেশ্যে অভিযান চালানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, গ্যাস কাটার নিয়ে আসা হয়েছিল। অন্যদিকে পুলিশের দাবি, তাদের কাজে বাধা দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। পরে পুরসভার কর্মীরা ছাদে উঠে তৃণমূলের হোর্ডিং খুলে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও আদালত আপাতত কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়নি। তার মধ্যেই এবার বাড়ির মালিকপক্ষের তরফে জোর করে দখল করে রাখার অভিযোগ সামনে আসায় ক্যামাক স্ট্রিটের অফিস বিতর্ক আরও নতুন মাত্রা পেল।

‘বিশ্বকাপের জন্য জোর করে গর্ভপাত করানো হয়,’ পাক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ প্রাক্তন স্ত্রীয়ের

বিস্কুট ‘চুরি’! হনুমানকে গুলি করে খুন, চাঞ্চল্য বাঁকুড়ায়

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ক্যামাক স্ট্রিটে জোর করে অফিস দখল করে রেখেছেন অভিষেক, বিস্ফোরক দাবি মালিকপক্ষের

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান