কবে জন্মাষ্টমী? ঠিক কখন হবে ভগবান কৃষ্ণের পুজো, রইল সম্পূর্ণ নির্ঘণ্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। নিশুতি রাতে রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ, ধর্মীয় বিশ্বাসে এই সময়টিকেই তাঁর আবির্ভাবের মুহূর্ত হিসাবে মানা হয়। তাই জন্মাষ্টমীর দিনভর উপবাস, পুজো-পাঠ চললেও মধ্যরাতের নিশীথকালেই থাকে মূল আকর্ষণ। জন্মাষ্টমী ঘিরে ইতিমধ্যেই মথুরা-বৃন্দাবনে শুরু হয়েছে প্রস্তুতি। কবে পড়ছে জন্মাষ্টমী, কখন পুজোর শুভক্ষণ, কবে উপবাস ভাঙবেন ভক্তেরা? জেনে নিন এক নজরে।

জন্মাষ্টমী কবে?

পঞ্জিকা অনুযায়ী, চলতি বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে ৪ সেপ্টেম্বর, শুক্রবার। তবে সম্প্রদায় ও স্থানীয় রীতি অনুযায়ী কোথাও ৫ সেপ্টেম্বরও জন্মাষ্টমী পালনের রীতি রয়েছে।

রাতের পুজোর সময়

মথুরার পঞ্জিকা অনুসারে, ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৬ মিনিট থেকে ৫ সেপ্টেম্বর রাত ১২টা ৪১ মিনিট পর্যন্ত নিশীথকাল। এই সময়েই কৃষ্ণের জন্মলীলার পুজো, অভিষেক ও আরতি করা হবে।

রোহিণী নক্ষত্রের যোগ

কৃষ্ণের জন্মের সঙ্গে রোহিণী নক্ষত্রের বিশেষ যোগ রয়েছে বলে ধর্মীয় বিশ্বাস। ২০২৬ সালে ৪ সেপ্টেম্বর রাত ১২টা ২৯ মিনিট থেকে রাত ১১টা ৪ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্র থাকবে।

মথুরা-বৃন্দাবনে উৎসব

কৃষ্ণের জন্মভূমি মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি প্রাঙ্গণে মধ্যরাতে হবে মূল জন্মোৎসব। অভিষেক, আরতি ও কৃষ্ণের জন্মলীলার বিশেষ আয়োজন থাকবে। বৃন্দাবনের বিভিন্ন মন্দিরেও রাতভর পুজো, ভজন ও কীর্তন হবে।

কখন উপবাস ভাঙবেন?

পঞ্জিকা অনুযায়ী, ৫ সেপ্টেম্বর সূর্যোদয়ের পর উপবাস ভাঙার রীতি। মথুরায় সকাল প্রায় ৬টা নাগাদ পারণের সময় ধরা হয়েছে। তবে কেউ কেউ মধ্যরাতে জন্মপুজোর পরেই উপবাস ভাঙেন।

নন্দোৎসব

জন্মাষ্টমীর পরের দিন, ৫ সেপ্টেম্বর, ব্রজভূমিতে পালিত হবে নন্দোৎসব। নন্দবাবার ঘরে কৃষ্ণের জন্মের আনন্দ উদ্‌যাপনের স্মৃতিতে এই উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে।

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের গুলির শব্দ, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

Ather Konarc Launch: এক লাখের কমে নতুন বৈদ্যুতিক স্কুটার নিয়ে হাজির আথার

১ সেপ্টেম্বর থেকে টাকার বৃষ্টি! লাভ যোগে সৌভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

সাফল্য নাকি বাধা? আপনার ভাগ্যে কী লেখা রয়েছে, জানুন রবিবারের রাশিফল

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর