শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি:  শিক্ষক দিবস উদ্‌যাপনের প্রস্তুতিকে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে শুরু হওয়া বচসা গড়াল হাতাহাতিতে। এক শিক্ষিকাকে মারধর করে তাঁর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্কুলেরই এক পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার রেজাউল করিম প্রাথমিক বিদ্যালয়ে।  

অভিযোগকারী শিক্ষিকা কাবিরা সুলতানার দাবি, আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস কীভাবে পালন করা হবে, তা নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেছিলেন তিনি। অনুষ্ঠানের জন্য পড়ুয়ারা কয়েকটি প্রস্তাব নিয়ে অন্য এক শিক্ষিকার কাছে গেলে তাঁর অজান্তেই সেই প্রস্তাবগুলি বাতিল করে দেওয়া হয় বলে অভিযোগ। শনিবার (২৯ অগস্ট) স্কুলে গিয়ে বিষয়টি পড়ুয়াদের কাছ থেকে জানতে পারেন কাবিরা। এরপরই ওই সহকর্মীর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। কাবিরার অভিযোগ, সেই সময় ওই শিক্ষিকার পক্ষ নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন পার্শ্বশিক্ষক বাবলু শেখ। কথা কাটাকাটির মধ্যেই আচমকা তাঁর উপর চড়-থাপ্পড় ও ঘুষি চালানো হয় বলে অভিযোগ। এমনকি ঘুষির আঘাতে তাঁর নাক দিয়ে রক্তপাত শুরু হয়। পরে তাঁকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।

আরও পড়ুন: রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

চিকিৎসার পর হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা। তাঁর আরও দাবি, বাবলু শেখ এলাকায় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং সেই প্রভাব দেখিয়েই স্কুলে নানা বিষয়ে হুমকি দিতেন। নিয়মিত স্কুলে না আসার অভিযোগও তুলেছেন তিনি। কাবিরার কথায়, পড়ুয়াদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক থাকাটাই নাকি কয়েকজনের হিংসার কারণ। তাঁর দাবি, সেই আক্রোশ থেকেই তাঁকে হেনস্থা করা হয়েছে।

 

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির