নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

ফের নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা, পাশাপাশি একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা, পাশাপাশি একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ সকালে কলকাতায় মেঘলা আকাশ থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি সুস্পষ্ট নিম্নচাপের সৃষ্টি হয়েছে। যা ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে যাবে এই নিম্নচাপ। যে কারণে সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামিকাল সোমবার (৩১ অগস্ট) উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
এছাড়া আজ, রবিবার (৩০ অগস্ট) কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সব জেলাতে। প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলিতে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগন্‌ পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বুধবার থেকে আকাশ পরিষ্কার হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
এছাড়া উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার-মঙ্গলবার উপরের দিকের জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। তবে বৃষ্টি না হলেও তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। আজ রবিবার শুধুমাত্র জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দু-এক পশলা বিভিন্ন জেলাতে। সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দুয়েক পশলা বিভিন্ন জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। বুধবার আলিপুরদুয়ার জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

প্যারিসে ফের বন্দুকবাজের হামলা! ঘটনাস্থলে মৃত ১, জখম একাধিক

ফ্রান্স-কলম্বিয়ার পর এবার জার্মানিতেও পথে জেন জি-রা, ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক

নৈহাটিতে বিসর্জনের রাতে তাণ্ডব! তরণীকে মারধর করে সোনার চেইন ছিনতাই, গ্রেফতার তৃণমূলের ৫ দুষ্কৃতী

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের

লক্ষ্মীপুজোর আগেই সুখবর! এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জানেন কত হল?

চোরবাগানের প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল, অবশেষে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন দিলজিৎ দোসাঞ্জ

বাড়ির দোতলায় ফ্রিজের ভিতর আস্ত বিষধর সাপ! চাঞ্চল্য গাইঘাটায়

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে