‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ:  জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি ক্রমশই জোরালো হয়ে উঠছে। কিংবদন্তি পাক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদের পর এবার ইমরানের মুক্তির দাবিতে সরব হলেন ১৯৯২ বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের উইকেটরক্ষক-ব্যাটার মঈন খান। শুধু নিজেই মুখ খোলেননি ৫৪ বছর বয়সি ক্রিকেটার, একইসঙ্গে পাকিস্তানের সব ক্রিকেটারকে ইমরান খানের মুক্তি নিয়ে মুখ খুলতে বলেছেন। জাভেদ মিয়াঁদাদ-মঈন খানের মতো কিংবদন্তি ক্রিকেটাররা ইমরানের মুক্তি নিয়ে সরব হওয়ায় শাহবাজ শরিফের সরকারের উপরে চাপ বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

দুর্নিতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে গত তিন বছর ধরে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তাঁর বর্তমান শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। ইতিমধ্যেই সুনীল গাভাসকর-কপিল দেব সহ বিভিন্ন দেশের ২২ প্রাক্তন অধিনায়ক ইমরান খানকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে আর্জি জানিয়েছেন। এমনকি অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প্যাট কামিন্সও প্রাক্তন পাক অধিনায়কের সু-চিকি‍ৎসার দাবিতে সরব হয়েছেন।

এদিন সমাজমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য মঈন খান সরাসরি ইমরান খানের মুক্তির দাবি করেছেন। ভিডিও বার্তায় ৫৪ বছর বয়সী পাক ক্রিকেটার বলেছেন, ‘‘আমাদের অধিনায়ক ইমরান খান, আপনারা সবাই জানেন, এখন আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ। আমি আবারও কর্তৃপক্ষ, পাকিস্তান সরকার এবং আদিয়ালা কারাগার পরিচালনার সঙ্গে যুক্ত সবার কাছে অনুরোধ করব, প্রাক্তন  প্রধানমন্ত্রী ও পাকিস্তানের একজন নাগরিক হিসেবে আমাদের অধিনায়কের যে অধিকার, বিশেষ করে চিকিৎসার অধিকার, সেটি যেন নিশ্চিত করা হয়।’ শুধু সরকার বা কারা কর্তৃপক্ষের কাছেই আবেদন জানিয়ে ক্ষান্ত হননি মঈন। নিজের সতীর্থ ও পাকিস্তানের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারদেরও ইমরানের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি অন্য ক্রিকেটারদেরও তাঁর পক্ষে কথা বলতে এবং সমর্থনের আওয়াজ তুলতে অনুরোধ করছি।’ ইমরানের প্রতি কৃতঙ্ঝ থাকার কথা জানিয়ে মঈন বলেন, ‘পাকিস্তান ক্রিকেটে ইমরান খানের অবদান অনেক। আমরা যারা তাঁর সময়ে খেলেছি, তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন।’

 

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২ হাজার ৩৬২

গোষ্ঠীসংঘর্ষে ফের অগ্নিগর্ভ মণিপুর, গুলির লড়াইয়ে মৃত ২, আহত ৬

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

ক্যাপসিকামের বীজ ফেলবেন না! বারান্দার টবেই ফলবে টাটকা ক্যাপসিকাম

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

ঋতু পরিবর্তনেই স্বাস্থ্য ঝুঁকি! জানুন শিশুর অসুস্থতার ৬টি প্রাথমিক লক্ষণ

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

সংরক্ষণ নিয়ে এনডিএ-তে মুষলপর্ব, জিতনরাম মাজির ইস্তফা চাইলেন চিরাগ পাসোয়ান

জাতীয় ক্লাবগুলিকে বছরে ১ কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর

রাখির দিনেই ১২ বছরের বোনকে ধর্ষণের অভিযোগ পিসতুতো দাদার বিরুদ্ধে

মহকুমা শাসকের মেয়েকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, হাসপাতালের মেডিসিন স্টোরে ঝুলল তালা