বাহরাইনের বিরুদ্ধে খেলতে পারবেন না সুনীল ছেত্রী, জেনে নিন কেন

বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। আগামী ২৩ মার্চ বাহরাইনের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে নামবে ব্লু টাইগাররা। আর সেই ম্যাচে দলের আক্রমণভাগের প্রধান অস্ত্র সুনীল ছেত্রীকে পাবে না তারা। যেটা টিম ইন্ডিয়ার কাছে একটা বড় ধাক্কাই বটে। চোটে কারণে শক্তিশালী বাহরাইনের বিরুদ্ধে খেলতে পারবেন না টিম ইন্ডিয়ার অধিনায়ক। প্রাথমিক দল ঘোষণার আগেই দলের কোচ ইগর স্টিম্যাককে নিজের চোটের কথা জানিয়ে আসন্ন দু’টি প্রীতি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিলেন তিনি।

সুনীল জানিয়েছেন, ‘বাহরাইন এবং বেলারুশের বিরুদ্ধে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলাম। কিন্তু চোটের কারণে খেলতে পারব না। এই বিষয়টা আমার খুবই খারাপ লাগছে। শরীরের বিভিন্ন জায়গায় চোট রয়েছে। সেগুলিকে সারানোর জন্য যা যা করার দরকার আমি করব। পুরোপুরি ফিট হয়েই মে মাসে জাতীয় শিবিরে যোগ দিতে চাই’।

আগামী ১০ মার্চ পুনেতে শুরু হবে জাতীয় দলের শিবির। ওই শিবির থেকেই প্রাথমিক দল বেছে নিয়ে ২১ মার্চ বাহরাইনের উদ্দ্যেশে রওনা দেবে ইগর স্টিম্যাক এবং টিম ইন্ডিয়া।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার