চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কেন্দ্রের আগেই মহিলা টিকাকর্মীদের সম্মানিত করল রাজ্য

নিজস্ব প্রতিনিধি: আজ ৮ মার্চ। বিশ্বনারী দিবস। এইদিনেই রাজ্য সরকারের(State Government) এক পদক্ষেপ আবারও দেশের মধ্যে এক নজীর গড়ে দিল। জীবনের ঝুঁকি নিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে বা স্বাস্থ্যকেন্দ্রে বসে কোভিডের টিকাকরণ চালিয়ে গিয়েছেন মহিলা টিকা কর্মীরা(Women Vaccine Workers)। কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার এদের সম্মাণিত করার পথে হাঁটা দেয়নি এখনও। কিন্তু রাজ্য সরকার সেই প্রক্রিয়া শুরু করে দিল। এদিন উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহিলা টিকাকর্মীদের হাতে মানপত্র তুলে দেন। অস্বীকার করার উপায় নেই এই মহিলা টিকাকর্মীরা এগিয়ে না এলে এই রাজ্যে কোভিডের বিরুদ্ধে লড়াই বড় ধাক্কা খেত। টিকাকরণ কর্মসূচী শুরুই করা যেত না এই মহিলারা এগিয়ে না এলে। তাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নীরবে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা ধরে এই টিকাকরণ কর্মসূচী চালিয়ে গিয়েছেন। নিজের এর জেরে কোভিডে আক্রান্ত হয়েছেন। কিন্তু তারপরেও তাঁরা কর্তব্যের জায়গা থেকে এক পাও সরে আসেননি।

বাংলায় প্রায় সবাই কোভিডের টিকার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন। দ্বিতীয় ডোজের কাজও প্রায় শেষের পথে। এখন চলছে বুস্টার ডোজ দেওয়ার পালা। প্রতিটি ক্ষেত্রে এই মহিলা স্বাস্থ্যকর্মীরা আমজনতাকে টিকা দেওয়ার কাজ করে চলেছেন। কিন্তু কেন্দ্রের মোদি সরকারের তরফে এদের সামান্য সম্মান জানানোর বোধটুকুও দেখা যাচ্ছে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ক্ষমতায়ণ, উন্নয়ন নিয়ে বরাবরই সরব হয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। তাই তাঁর সরকারই মহিলা টিকা কর্মীদের সম্মান জানানো সিদ্ধান্ত নিয়েছে। আন্ত্ররজাতিক নারী দিবসেই সেই সম্মান জানানোর কাজ শুরু করে দিল রাজ্য সরকার।

Published by:

Share Link:

More Releted News:

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

LIVE

LIVE- প্রচারে ঝড় তুলতে উত্তর ও দক্ষিণে তৃণমূল সুপ্রিমো

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ