জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করুন ধনিয়া পাঞ্জিরি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসবে বহু রকমের সুস্বাদু পদ এবং মিষ্টি তৈরি করা হয়। তবে শাস্ত্র মতে, উপবাস বা ব্রত পালনের পর ধনিয়া পাঞ্জিরি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এটি হজমেও সাহায্য করে। ঘরে থাকা মাত্র ৪টি  উপাদান দিয়ে কোনও  ঝামেলা ছাড়াই একদম খাঁটি, দানাদার এবং সুগন্ধি পাঞ্জিরি বানানো সম্ভব।

উপকরণ

১ কাপ ধনে গুঁড়ো, ৩/৪ কাপ মিছরি গুঁড়ো বা চিনি গুঁড়ো, ৩ থেকে ৪ বড় চামচ দেশি ঘি, ১ কাপ মিক্সড ড্রাই ফ্রুটস, সাজানোর জন্য এক চিমটে এলাচ গুঁড়ো এবং তুলসী পাতা।

পদ্ধতি

প্রথমে একটি কড়াইতে ২ চামচ দেশি ঘি গরম করুন। এবার কুচানো কাজু ও বাদাম দিয়ে হালকা সোনালী হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর মাখানা এবং কোড়ানো নারকেল মিশিয়ে ১ থেকে ২ মিনিট মচমচে করে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। ওই একই কড়াইতে আরও ১ থেকে ২ চামচ দেশি ঘি দিন। এতে ধনে গুঁড়ো মিশিয়ে নিন। মাঝারি থেকে ধিমে আঁচে অনবরত নাড়তে নাড়তে ৪ থেকে ৫ মিনিট ভাল করে ভাজুন। ভাজা ধনে একটি বড় পাত্রে ঢেলে পুরোপুরি ঠান্ডা হতে দিন। ধনের মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে, এর মধ্যে গুঁড়ো করে রাখা মিছরি এবং আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিন। উপর থেকে সামান্য এলাচ গুঁড়ো ছড়িয়ে সবকিছু হাত দিয়ে বা চামচ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু ও সুগন্ধি ধনিয়া পাঞ্জিরি। উপরে একটি তুলসী পাতা দিয়ে শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে নিবেদন করুন।

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়