পেঁয়াজ কাটলে আর চোখে আসবে না জল, কীভাবে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নাঘরে পেঁয়াজ কাটতে গেলেই চোখে জল আসা যেন নিত্যদিনের সমস্যা। একদিকে রান্নার তাড়াহুড়ো, অন্যদিকে পেঁয়াজ কাটার সঙ্গে সঙ্গেই চোখ জ্বালা, জল পড়া। সব মিলিয়ে বেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। পেঁয়াজ কাটার সময় কোষ ভেঙে একটি ঝাঁঝালো রাসায়নিক গ্যাস বের হয়। সেটি চোখের সংস্পর্শে এলে জ্বালাভাব তৈরি হয়। তবে কয়েকটি সহজ কৌশল মেনে চললে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।   

কী কাটবেন পেঁয়াজ  ?

ঠান্ডা জলে ভিজিয়ে রাখুন: পেঁয়াজের খোসা ছাড়িয়ে কাটার আগে প্রায় ১৫ মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে পারেন। চাইলে কাটার আগে ১০-১৫ মিনিট ফ্রিজেও রেখে দিতে পারেন। এতে পেঁয়াজের রাসায়নিক বিক্রিয়া কিছুটা ধীর হয়।

ধারালো ছুরি ব্যবহার করুন: ভোঁতা ছুরি দিয়ে পেঁয়াজ কাটলে বেশি কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং ঝাঁঝালো গ্যাস বেশি বের হতে পারে। তাই পেঁয়াজ কাটার সময় ধারালো ছুরি ব্যবহার করাই ভাল। এতে কিছুটা সুরাহা মিলতে পারে। 

মূল একেবারে শেষে কাটুন: পেঁয়াজের মূল বা রুট অংশে সালফারের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। তাই পেঁয়াজ কাটার একেবারে শেষে এই অংশটি বাদ দিলে চোখে জল পড়া কিছুটা কমতে পারে।

পাখা বা এক্সজস্ট ফ্যান চালান: পেঁয়াজ কাটার সময় পাখা বা এক্সজস্ট ফ্যান চালিয়ে রাখলে ঝাঁঝালো গ্যাস চোখের দিকে না এসে অন্যদিকে সরে যেতে পারে। 

লেবুর রস বা ভিনেগার: কাটিং বোর্ডে সামান্য লেবুর রস বা সাদা ভিনেগার ব্যবহার করলেও পেঁয়াজের ঝাঁঝালো রাসায়নিক উপাদানের প্রভাব কমানো যায়। 

 

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং